• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
Headline
ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় ময়মনসিংহে মধ্য বাড়েরা মাদরাসা পরিদর্শন করলেন এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা ফুলপুরে বাংলাদেশ খেলাফত মজলিস নেতৃবৃন্দের সঙ্গে আফ্রিকান প্রতিনিধি দলের সাক্ষাৎ ও মতবিনিময় ফুলপুরে ১৩৫ দিনে হিফজ সম্পন্নকারী হাফেজ সাজিদুর রহমানকে সংবর্ধনা কিসমত নড়াইল মসজিদ ও প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম আর নেই ফুলপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নতুন কমিটি ঘোষণা ফুলপুর পৌরসভায় সর্বোচ্চ হোল্ডিং করদাতা ৯ ব্যক্তি-প্রতিষ্ঠাকে পুরষ্কার প্রদান ১৩৫ দিনে হিফজ সম্পন্ন করায় ফুলপুরের শিশু হাফেজ সাজিদকে বিভিন্ন মহলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুলপুরে সার সংকটের আশঙ্কা নেই, বাজার ও মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ

ফুলপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

মোঃ আব্দুল মান্নান / ৯৩ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বালিয়া মোড় থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি আমুয়াকান্দা ব্রিজ ও বাসস্ট্যান্ড হয়ে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের গোলচত্বর এলাকায় গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
পরে গোলচত্বর এলাকায় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।


ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুল ইসলাম কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রামভদ্রপুর ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান রুকনুজ্জামান রুকন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম সিরাজুল হক, পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র আমিনুল হক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমরান হাসান পল্লব, ফুলপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোজাম্মেল হক রুবেল প্রমুখ।
ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মহিবুল হক টুটুলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা