• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
Headline
ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় ময়মনসিংহে মধ্য বাড়েরা মাদরাসা পরিদর্শন করলেন এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা ফুলপুরে বাংলাদেশ খেলাফত মজলিস নেতৃবৃন্দের সঙ্গে আফ্রিকান প্রতিনিধি দলের সাক্ষাৎ ও মতবিনিময় ফুলপুরে ১৩৫ দিনে হিফজ সম্পন্নকারী হাফেজ সাজিদুর রহমানকে সংবর্ধনা কিসমত নড়াইল মসজিদ ও প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম আর নেই ফুলপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নতুন কমিটি ঘোষণা ফুলপুর পৌরসভায় সর্বোচ্চ হোল্ডিং করদাতা ৯ ব্যক্তি-প্রতিষ্ঠাকে পুরষ্কার প্রদান ১৩৫ দিনে হিফজ সম্পন্ন করায় ফুলপুরের শিশু হাফেজ সাজিদকে বিভিন্ন মহলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুলপুরে সার সংকটের আশঙ্কা নেই, বাজার ও মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ

ফুলপুর ব্যবসায়ী সমিতির শেরপুর রোড উপকমিটি গঠন

মোঃ আব্দুল মান্নান / ৩০৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

ময়মনসিংহের ফুলপুর ব্যবসায়ী সমিতির শেরপুর রোড উপকমিটি গঠন করা হয়েছে। ফুলপুর থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেনের দিক নির্দেশনায় বুধবার (১২ আগস্ট) রাতে ব্যবসায়ীদের এক সভায় ৯ সদস্যবিশিষ্ট এ উপকমিটি গঠন করা হয়।
কমিটিতে শাহজাহান ইলেকট্রিকের প্রোপ্রাইটর মোহাম্মদ শাহজাহান আলম খানকে সভাপতি এবং ফেরদৌস আমান মটরসের প্রোপ্রাইটর ফেরদৌস আমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন— সাংগঠনিক সম্পাদক জালাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের প্রোপ্রাইটর মো. জালাল উদ্দিন, কোষাধ্যক্ষ tp-link BK World BD-এর প্রোপ্রাইটর হাফেজ কাউছার আহমদ, প্রচার সম্পাদক আকবর স্টোরের প্রোপ্রাইটর আলী আকবর খোকন, দপ্তর সম্পাদক রেজাউল ইলেকট্রিকের প্রোপ্রাইটর মো. রেজাউল করিম, সম্মানিত সদস্য ভুট্টু ইলেকট্রিকের প্রোপ্রাইটর মো. জামাল উদ্দিন ভুট্টু, আজাহার ইলেকট্রিকের প্রোপ্রাইটর আজাহারুল ইসলাম ও ছালাম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের প্রোপ্রাইটর মো. আব্দুছ ছালাম।
এছাড়া বইমেলা লাইব্রেরির প্রোপ্রাইটর মীর আব্দুল্লাহ আল আমীন লিপুকে উপকমিটির সমন্বয়কারী নির্বাচিত করা হয়েছে। ফুলপুর বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম বলেন, একইভাবে হালুয়াঘাট রোডে, গ্রীণ রোডে ও থানা রোডসহ কমপক্ষে ৬টি উপকমিটি গঠন করা হবে। ইতোমধ্যে আরও কয়েকটি উপকমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। এসব কমিটি ব্যবসায়ীদের দোকানপাটের নিরাপত্তা বিধানসহ যে কোন অন্যায় ও ব্যবসা সংক্রান্ত হয়রানি থেকে সুরক্ষা দিবে বলে প্রতিজ্ঞাবদ্ধ।
শেরপুর রোডে ফুলপুর ব্যবসায়ী সমিতির উপকমিটি গঠনের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলের পক্ষ থেকে নবনির্বাচিত ব্যবসায়ী নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা