• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
Headline
ফুলপুরে ৫৩০ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ, ব্রি ধান৯৮-এ ভালো ফলন ফুলপুর সাহাপুর বাজারে উলামায়ে কেরাম ও তাওহীদী জনতার উদ্যোগে সীরাত সম্মেলন ফুলপুরে সাহাপুর মনকান্দা নিবাসী আহমদ আলী আর নেই ফুলপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: মাওলানা মুনুল হক নামাজের লাভ জানলে মানুষ এর প্রতি আগ্রহী হবে—মাওলানা তানভীর আহমাদ একটি শক্তিশালী মাল্টিমিডিয়া নিউজরুম কেমন হওয়া চাই হালুয়াঘাটে ইত্তেফাকুল উলামার উদ্যোগে সীরাতুন্নবী (স.) সম্মেলন ২৬ আগস্ট, সকলে আমন্ত্রিত ‘কিভাবে কী করলে ব্যবসায়ীরা ভালো থাকবে আপনারা তাই করুন’—ওসি, ফুলপুর বাবাকে হত্যার প্রতিশোধে দুই ভাইয়ের হাতে ‘হত্যাকারী’ নিহত, পুলিশের কাছে জবানবন্দি

‘কিভাবে কী করলে ব্যবসায়ীরা ভালো থাকবে আপনারা তাই করুন’—ওসি, ফুলপুর

মোঃ আব্দুল মান্নান / ১১৯ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ময়মনসিংহের ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন বলেছেন, “কিভাবে কী করলে ব্যবসায়ীরা ভালো থাকবে, আপনারা সে ব্যবস্থাই করুন।” ব্যবসায়ীদের জানমাল ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও ব্যবসায়ীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ফুলপুর বাসস্ট্যান্ড সংলগ্ন আঞ্জুমান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ওসি।
সম্প্রতি ফুলপুরের শেরপুর রোডের আজাহার ইলেকট্রিকে দুর্ধর্ষ চুরির ঘটনার পর ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তায় পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। এর অংশ হিসেবে শেরপুর রোড, হালুয়াঘাট রোড, থানা রোডসহ আমুয়াকান্দা ব্রিজ থেকে উপজেলা পরিষদ গেট পর্যন্ত বিভিন্ন সড়ককে প্রায় ছয়টি ব্লকে ভাগ করে উপকমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুল মান্নানের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। ফুলপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. মোশাররফ হোসেন সভাটি সঞ্চালনা করেন।
সভায় বক্তব্য দেন ফুলপুর বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম লিঠু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ব্যবসায়ী ইসলাম উদ্দিন, আলহাজ্ব নুরুল ইসলাম সরকার, এহসানুল হক, আলহাজ্ব ইয়াসীন, আব্দুল্লাহ আল আমিন লিপু, মাওলানা আজিজুল ইসলাম, মাওলানা কেফায়েতুল্লাহ প্রমুখ।
সভায় মাওলানা আজিজুল ইসলাম ওসির দৃষ্টি আকর্ষণ করে বলেন, ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিক পুলিশ না থাকায় প্রতিদিন ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে গোলচত্বর এলাকায় ট্রাফিক পুলিশ নিয়োগের দাবি জানান তিনি।
জবাবে ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, “আপনাদেরই একটি অংশ রাস্তা ব্লক করে রেখেছেন। এখানে আমার গাড়িও আটকে থাকে। তবে এই ব্লক একবারে ছাড়ানো যাবে না, আস্তে আস্তে হবে।”
তিনি আরও বলেন, এখন ওইদিন নেই যে, ওসি একাই কথা বলবে আর সবাই মেনে যাবে। এখন সবাইকে নিয়ে কাজ করতে হবে। আমাকে সময় দিলে আমি আস্তে আস্তে সব ব্যবস্থা নেব। প্রচণ্ড গরমের মধ্যে আর বেশি সময় নেব না বলে ব্যবসায়ীদের উদ্দেশে ওসি বলেন, “কীভাবে কী করলে ব্যবসায়ীরা সবাই ভালো থাকবেন, আপনারা বসে সে সিদ্ধান্ত নেবেন।” এ সময় তিনি ব্যবসায়ীদের পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় ফুলপুরের বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা