• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
Headline
ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় ময়মনসিংহে মধ্য বাড়েরা মাদরাসা পরিদর্শন করলেন এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা ফুলপুরে বাংলাদেশ খেলাফত মজলিস নেতৃবৃন্দের সঙ্গে আফ্রিকান প্রতিনিধি দলের সাক্ষাৎ ও মতবিনিময় ফুলপুরে ১৩৫ দিনে হিফজ সম্পন্নকারী হাফেজ সাজিদুর রহমানকে সংবর্ধনা কিসমত নড়াইল মসজিদ ও প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম আর নেই ফুলপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নতুন কমিটি ঘোষণা ফুলপুর পৌরসভায় সর্বোচ্চ হোল্ডিং করদাতা ৯ ব্যক্তি-প্রতিষ্ঠাকে পুরষ্কার প্রদান ১৩৫ দিনে হিফজ সম্পন্ন করায় ফুলপুরের শিশু হাফেজ সাজিদকে বিভিন্ন মহলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুলপুরে সার সংকটের আশঙ্কা নেই, বাজার ও মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ

ফুলপুরে নতুন সহকারী পুলিশ সুপার তাহমিনা আক্তার, বিভিন্ন মহলের অভিনন্দন

মোঃ আব্দুল মান্নান / ১৬৩ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

ময়মনসিংহের ফুলপুর সার্কেলের নতুন সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগদান করছেন ৩৮তম বিসিএস ক্যাডার (পুলিশ) তাহমিনা আক্তার (বিপি-৯২২১২৩৭৭৩৫)। বর্তমানে তিনি ময়মনসিংহে সহকারী পুলিশ সুপার, এসএএফ হিসেবে কর্মরত রয়েছেন। ২০২৪ সনের ১১ আগস্ট পুলিশ সদর দপ্তর থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ময়মনসিংহ এসএএফ-এর সহকারী পুলিশ সুপার হিসেবে নিয়োগ প্রদান করা হয়। এবার  ১৬ আগস্টের মধ্যে তিনি নতুন কর্মস্থল যোগদান করবেন বলে জানা গেছে।
অন্যদিকে, ফুলপুর সার্কেলের বর্তমান সহকারী পুলিশ সুপার মোঃ রাকিবুর রহমান (বিপি-৯৬২২৯০০০০৮) বদলি হয়ে রাজবাড়ী জেলার পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করবেন।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলি ও পদায়নের তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ১৬ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ১৭ আগস্ট থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এর আগে মোঃ রাকিবুর রহমান ফুলপুরে ২০২৫ সনের ০৮ অক্টোবরে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেছিলেন।
নতুন সার্কেল অফিসার তাহমিনা আক্তারের ফুলপুর সার্কেলে যোগদানের খবরে স্থানীয় বিভিন্ন মহলে ইতোমধ্যে খুশি বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ার পর নতুন দায়িত্বে তাহমিনা আক্তার এবং বদলিজনিত কারণে বিদায়ী সহকারী পুলিশ সুপার মোঃ রাকিবুর রহমানকে বিভিন্ন মহলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা