• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
Headline
ফুলপুর থানার এএসআই তানিমুল ইসলাম জুলাইয়ের শ্রেষ্ঠ এএসআই ফুলপুরে ২০ পিস ইয়াবাসহ আটক ১ ‘রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে পেরেছি’ —আল্লামা মামুনুল হক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরীর সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ নবীর নকশার মধ্যেই শান্তি ও কামিয়াবি: ক্যাপ্টেন সালাহ উদ্দিন ফুলপুরে হিলফুল ফুজুল যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ফুলপুরে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ফুলপুরে মৎস্য কর্মকর্তার অভিযানে ১৪টি চায়না দুয়ারি জাল জব্দ ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে কাজ করছে ফুলপুর পৌরসভা সরকারকে এই আবেদন আমরা জানাই, হিজবুত তাওহীদমুক্ত বাংলাদেশটা চাই

ফুলপুরে ২ গরুর মৃত্যু, আশঙ্কাজনক ২, বিষপ্রয়োগের অভিযোগ, এ কেমন নিষ্ঠুরতা!

মোঃ আব্দুল মান্নান / ৪৬ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে সিংহেশ্বর ইউনিয়নের পুরাপুটিয়া গ্রামে দুটি গরুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও দুটি গরু গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় শত্রুতাবশতঃ বিষপ্রয়োগের অভিযোগ করছেন
ভুক্তভোগী কৃষক মো. আব্দুল হালিম। তিনি জানান, শুক্রবার (৩১ জুলাই) সকাল থেকে তাঁর চারটি গরু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের চিকিৎসকের শরণাপন্ন হন। চিকিৎসা দেওয়া হলেও আসরের নামাজের পর দুটি গরু মারা যায়। অপর দুটি গরুর অবস্থাও আশঙ্কাজনক। বোবা প্রাণীর প্রতি এ কেমন নিষ্ঠুরতা!
মারা যাওয়া গরুর মধ্যে একটি গাভী গর্ভবতী ছিল। গাভীটির পেটে একটি বাছুরও ছিল বলে জানান তিনি। মৃত দুটি গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।

আব্দুল হালিমের অভিযোগ, সকালে কোনো এক সময় দুর্বৃত্তরা গরুর খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেয়। সেই বিষাক্ত খাবার খাওয়ার পরই গরুগুলো অসুস্থ হয়ে পড়ে।
খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের চিকিৎসক ঘটনাস্থলে গিয়ে গরুগুলো পরীক্ষা করেন। প্রাথমিকভাবে তাঁদের ধারণা, বিষাক্ত কোনো খাবার খাওয়ার ফলে গরুগুলো বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে। তবে নিশ্চিত হতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন, দোষীদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

* ছবি রূপক, অনলাইন থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা