ময়মনসিংহের ফুলপুরে ১০০ গ্রাম গাঁজাসহ রাব্বি ওরফে অলি (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানা পুলিশের একটি দল উপজেলার পয়ারী ইউনিয়নের দ্বিতীয় খণ্ড এলাকায় হারুন অর রশিদের বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অলি ধলী গ্রামের বাসিন্দা।
পরে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির প্যাঁচ থেকে পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ হাজার টাকা। এ ব্যাপারে জানতে চাইলে ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন,
গ্রেফতারকৃত রাব্বি ওরফে অলির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।