• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
Headline
ফুলপুর থানার এএসআই তানিমুল ইসলাম জুলাইয়ের শ্রেষ্ঠ এএসআই ফুলপুরে ২০ পিস ইয়াবাসহ আটক ১ ‘রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে পেরেছি’ —আল্লামা মামুনুল হক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরীর সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ নবীর নকশার মধ্যেই শান্তি ও কামিয়াবি: ক্যাপ্টেন সালাহ উদ্দিন ফুলপুরে হিলফুল ফুজুল যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ফুলপুরে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ফুলপুরে মৎস্য কর্মকর্তার অভিযানে ১৪টি চায়না দুয়ারি জাল জব্দ ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে কাজ করছে ফুলপুর পৌরসভা সরকারকে এই আবেদন আমরা জানাই, হিজবুত তাওহীদমুক্ত বাংলাদেশটা চাই

ফুলপুরে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মোঃ আব্দুল মান্নান / ৭৩ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৯টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানা পুলিশের একটি দল উপজেলার দ্বারাকপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার দ্বারাকপুর গ্রামের মৃত কদম আলীর ছেলে মোঃ এরশাদ মিয়া (৩৫) এবং ভাইটকান্দি সখল্যা মোড় এলাকার আরমান আলীর ছেলে মোঃ হোসেন (২৫)।
পুলিশ জানায়, অভিযানের সময় এরশাদ মিয়ার বসতঘরের তোষকের নিচ থেকে ৮টি কমলা রঙের ইয়াবা ট্যাবলেট এবং দুই পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ৮(ক)/৪১ এবং ১০(ক) ধারায় ফুলপুর থানায় একটি মামলা (নং-১৯) দায়ের করা হয়েছে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ ফিরোজ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার (২৯ জুলাই) গ্রেফতারকৃত দুই আসামিকে ময়মনসিংহের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা