• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
Headline
ওমান প্রবাসী ইমাম ফুলপুরের কৃতি সন্তান মাওলানা রেজাউল করিম আর নেই সীমান্তের প্রান্তিক শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে তালিমুল কোরআন একাডেমি ৬ অক্টোবরে ফুলপুরে আসছেন আল্লামা ড. এনায়েতুল্লাহ আব্বাসী ফুলপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু  আর নেই হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নের দক্ষিণ ইটাখলার মিল্লাত আর নেই এত স্কুল, এত পরীক্ষা—সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? — ফাতিহা আয়াত ফুলপুর ও তারাকান্দায় এমপির জন্য ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন ফুলপুরে ইত্তেফাকুল উলামার উপজেলা উপ-আমেলার নতুন কমিটি ঘোষণা ফুলপুরের বাসিন্দা ময়মনসিংহে কর্মরত প্রধান শিক্ষিকা সৌজি সড়ক দুর্ঘটনায় নিহত  

ফুলপুর পৌরসভার ৬ কর্মকর্তার বিদায় ও নবাগত ২ কর্মকর্তার বরণ অনুষ্ঠিত

মোঃ আব্দুল মান্নান / ১৫০ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ময়মনসিংহের ফুলপুর পৌরসভার ৬ কর্মকর্তাকে বিদায় ও ২ নবাগত কর্মকর্তাকে বরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকাল সাড়ে ৩টায় পৌরসভা হলরুমে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলপুর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পৌর নির্বাহী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত) মোঃ মাহমুদুল ইসলাম জুয়েল।
বিদায়ী কর্মকর্তারা হলেন— সাবেক পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব, পৌর নির্বাহী কর্মকর্তা শৈবাল চন্দ্র সাহা, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হক, সহকারী প্রকৌশলী মোঃ মোফাখখারুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম এবং প্রধান সহকারী মোঃ রফিকুল ইসলাম।
অন্যদিকে, নবাগত কর্মকর্তা হিসেবে উপ-সহকারী প্রকৌশলী মোঃ আফজাল হোসেন ও প্রধান সহকারী রাজীব সাহাকে ফুলপুর পৌরসভার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ কর্মজীবনের নিষ্ঠা, সততা ও গুরুত্বপূর্ণ অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। একই সঙ্গে নবাগত কর্মকর্তাদের ফুলপুর পৌরসভার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
বক্তারা বলেন, বিদায় মানেই সম্পর্কের সমাপ্তি নয়; বরং কর্মজীবনের নতুন এক অধ্যায়ের সূচনা। তাঁরা বিদায়ী সহকর্মীদের সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি ও সফল ভবিষ্যৎ কামনা করেন। পাশাপাশি নবাগত কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টায় ফুলপুর পৌরসভার সেবার মান ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম ও পৌর নির্বাহী প্রকৌশলী মোঃ মাহমুদুল ইসলাম জুয়েলসহ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা রায়হান কায়সার জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা