• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
Headline
ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় ময়মনসিংহে মধ্য বাড়েরা মাদরাসা পরিদর্শন করলেন এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা ফুলপুরে বাংলাদেশ খেলাফত মজলিস নেতৃবৃন্দের সঙ্গে আফ্রিকান প্রতিনিধি দলের সাক্ষাৎ ও মতবিনিময় ফুলপুরে ১৩৫ দিনে হিফজ সম্পন্নকারী হাফেজ সাজিদুর রহমানকে সংবর্ধনা কিসমত নড়াইল মসজিদ ও প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম আর নেই ফুলপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নতুন কমিটি ঘোষণা ফুলপুর পৌরসভায় সর্বোচ্চ হোল্ডিং করদাতা ৯ ব্যক্তি-প্রতিষ্ঠাকে পুরষ্কার প্রদান ১৩৫ দিনে হিফজ সম্পন্ন করায় ফুলপুরের শিশু হাফেজ সাজিদকে বিভিন্ন মহলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুলপুরে সার সংকটের আশঙ্কা নেই, বাজার ও মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ

ফুলপুরে রবিউল আউয়ালে টুপি তসবিহ মিসওয়াক ইত্যাদি সুন্নাতি আসবাব বিতরণ

মোঃ আব্দুল মান্নান / ৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ জিন্দার উদ্দেশ্যে পবিত্র রবিউল আউয়ালে টুপি, তসবিহ, মিসওয়াক ইত্যাদি সুন্নাতি আসবাব বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার ৮ নং  রূপসী ইউনিয়নের পাতিলগাঁও কডার বাজার মসজিদে উপস্থিত মুসল্লিদের মাঝে এসব জিনিস বিতরণ করা হয়।

স্থানীয় যুবক আবু কাউসার বলেন, আসর নামাজের পর আয়োজিত এ উদ্যোগের মাধ্যমে মুসল্লিদের মধ্যে রাসুলুল্লাহ ﷺ-এর সুন্নাহর প্রতি ভালোবাসা সৃষ্টি, সুন্নাহ পালনে উৎসাহিত করা ও দ্বীনি চেতনা জাগ্রত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। তিনি আরও বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ ﷺ-এর প্রতি ভালোবাসার প্রকৃত প্রকাশ হলো তাঁর সুন্নাহ ও আদর্শকে ভালোবাসা এবং তা নিজের জীবনে বাস্তবায়ন করা। একটি টুপি, মিসওয়াক কিংবা তসবিহ কারও মধ্যে সুন্নাহ পালনের আগ্রহ সৃষ্টি করতে পারলে এ ধরনের ছোট উদ্যোগও কল্যাণের মাধ্যম ও নাজাতের উসীলা হতে পারে। এজন্য নিজেদের জীবনে সুন্নাহর চর্চা বাড়ানোর পাশাপাশি অন্যদেরও সুন্নাহ পালনে উৎসাহিত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা