• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
Headline
সীমান্তের প্রান্তিক শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে তালিমুল কোরআন একাডেমি ৬ অক্টোবরে ফুলপুরে আসছেন আল্লামা ড. এনায়েতুল্লাহ আব্বাসী ফুলপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু  আর নেই হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নের দক্ষিণ ইটাখলার মিল্লাত আর নেই এত স্কুল, এত পরীক্ষা—সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? — ফাতিহা আয়াত ফুলপুর ও তারাকান্দায় এমপির জন্য ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন ফুলপুরে ইত্তেফাকুল উলামার উপজেলা উপ-আমেলার নতুন কমিটি ঘোষণা ফুলপুরের বাসিন্দা ময়মনসিংহে কর্মরত প্রধান শিক্ষিকা সৌজি সড়ক দুর্ঘটনায় নিহত   ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময়

ময়মনসিংহে মধ্য বাড়েরা মাদরাসা পরিদর্শন করলেন এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ

মোঃ আব্দুল মান্নান / ৯০ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ময়মনসিংহের ঐতিহ্যবাহী ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম নিজামিয়া, মোমেনশাহী (মধ্য বাড়েরা) মাদরাসা পরিদর্শন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) ময়মনসিংহ জেলা শাখার সভাপতি, ১৪৭-ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য এবং ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুফতী মুহাম্মাদুল্লাহ।
রোববার (১৩ সেপ্টেম্বর) তিনি মাদরাসাটি পরিদর্শন করেন। এ সময় তিনি মাদরাসার শিক্ষা কার্যক্রম, সার্বিক পরিবেশ ও বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন।


পরিদর্শনকালে এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ বলেন, “দ্বীনি ও যুগোপযোগী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে দারুল উলূম নিজামিয়া মাদরাসা একটি আদর্শ ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান। আল্লাহ তায়ালা উহাকে কবুল করুন।” তিনি মাদরাসার শিক্ষা কার্যক্রমের অগ্রগতি ও সার্বিক পরিবেশের প্রশংসা করেন এবং দ্বীনি শিক্ষার পাশাপাশি সময়োপযোগী জ্ঞানচর্চার মাধ্যমে যোগ্য ও আদর্শ প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আমিনুল ইসলামসহ প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা এবং বিশিষ্ট উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা