• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
Headline
ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় ময়মনসিংহে মধ্য বাড়েরা মাদরাসা পরিদর্শন করলেন এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা ফুলপুরে বাংলাদেশ খেলাফত মজলিস নেতৃবৃন্দের সঙ্গে আফ্রিকান প্রতিনিধি দলের সাক্ষাৎ ও মতবিনিময় ফুলপুরে ১৩৫ দিনে হিফজ সম্পন্নকারী হাফেজ সাজিদুর রহমানকে সংবর্ধনা কিসমত নড়াইল মসজিদ ও প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম আর নেই ফুলপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নতুন কমিটি ঘোষণা ফুলপুর পৌরসভায় সর্বোচ্চ হোল্ডিং করদাতা ৯ ব্যক্তি-প্রতিষ্ঠাকে পুরষ্কার প্রদান ১৩৫ দিনে হিফজ সম্পন্ন করায় ফুলপুরের শিশু হাফেজ সাজিদকে বিভিন্ন মহলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুলপুরে সার সংকটের আশঙ্কা নেই, বাজার ও মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ

ফুলপুরে ইত্তেফাকুল উলামার উপ-আমেলা গঠনের প্রস্তুতি সভা

মোঃ আব্দুল মান্নান / ১৩৪ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর ফুলপুর উপ-আমেলা গঠনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেল ৪টার দিকে ফুলপুর পৌরসভার ছনকান্দা বাজার জামে মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ছনকান্দা বাজার জামে মসজিদের সাবেক ইমাম হাফেজ মাওলানা মুহিউদ্দিন (দামাত বারাকাতুহুম)।
সভায় স্বাগত বক্তব্য দেন ফুলপুর উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আতাউল্লাহ। তিনি উপ-আমেলা গঠনের বিষয়ে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান। বিষয়গুলো হলো—কমিটি গঠনের তারিখ, সময় ও স্থান।
দীর্ঘ আলোচনা শেষে আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬, বাদ যুহর, ফুলপুর মহিলা কলেজ রোডে অবস্থিত সানাই কমিউনিটি সেন্টারে ফুলপুর উপ-আমেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ১৫ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এছাড়া আগামী ২ সেপ্টেম্বর বাদ মাগরিব ফুলপুর আদর্শ মাদরাসায় আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়। ওই সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
গঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন—মাওলানা মুহিউদ্দিন, মাওলানা আবু রায়হান মক্কী, মাওলানা ইয়াহইয়া, মাওলানা আওলাদ হোসেন, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আতাউল্লাহ, মাওলানা মাহমুদুর রহমান মানিক, মাওলানা কেফায়েতুল্লাহ, মাওলানা ইখলাস উদ্দিন, মাওলানা হাবিবুর রহমান, মুফতি আব্দুল্লাহ আল মাসুক, মাওলানা আবুল বাশার, মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ, মাওলানা হিফজুর রহমান ও মাওলানা শরীফুল ইসলাম।
সভায় আহ্বায়ক কমিটির সদস্যদের পাশাপাশি জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ার ভারপ্রাপ্ত মুহতামিম, কাতুলী এমদাদীয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এ কে এম জালাল উদ্দীন, বাশুয়া কবিরপুর মাদরাসার মুহতামিম মাওলানা এনামুল হাসান, হরিণাদী এমদাদীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আতাউল্লাহ ফকির, বওলার মাওলানা মুবাশ্বির হুসাইন, মাওলানা আব্দুল আউয়াল, মাদরাসাতুস সুফফার পরিচালক মাওলানা শরীফুল ইসলাম, সাহাপুরের মাওলানা ইবরাহীম, রামভদ্রপুর ইউনিয়নের মাওলানা রফিকুল ইসলাম এবং জামিয়াতুল হুমাইরা (রা.) লিল বানাতের সাধারণ সম্পাদক হাফেজ মাহমুদ হোসাইনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা