• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
Headline
ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় ময়মনসিংহে মধ্য বাড়েরা মাদরাসা পরিদর্শন করলেন এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা ফুলপুরে বাংলাদেশ খেলাফত মজলিস নেতৃবৃন্দের সঙ্গে আফ্রিকান প্রতিনিধি দলের সাক্ষাৎ ও মতবিনিময় ফুলপুরে ১৩৫ দিনে হিফজ সম্পন্নকারী হাফেজ সাজিদুর রহমানকে সংবর্ধনা কিসমত নড়াইল মসজিদ ও প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম আর নেই ফুলপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নতুন কমিটি ঘোষণা ফুলপুর পৌরসভায় সর্বোচ্চ হোল্ডিং করদাতা ৯ ব্যক্তি-প্রতিষ্ঠাকে পুরষ্কার প্রদান ১৩৫ দিনে হিফজ সম্পন্ন করায় ফুলপুরের শিশু হাফেজ সাজিদকে বিভিন্ন মহলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুলপুরে সার সংকটের আশঙ্কা নেই, বাজার ও মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ

হালুয়াঘাটের কৃতি আলেম আল্লামা নূর হুসাইন অসুস্থ, সবার দোয়া কামনা

মোঃ আব্দুল মান্নান / ৯৯ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিশিষ্ট আলেম, শাইখুল হাদীস, ঐতিহ্যবাহী ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান ‘জামিয়া হোসাইনিয়া দারুল উলূম মাঝিয়াইল’-এর মুহতামিম, ইত্তেফাকুল উলামা হালুয়াঘাট উপজেলা শাখার সভাপতি, ফুলপুরে অবস্থিত  ‘এক্সিলেন্ট স্কুল অ্যান্ড মাদরাসা’র সাবেক উপদেষ্টা আল্লামা নূর হুসাইন দামাত বারাকাতুহুম অসুস্থ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থতার খবরে হালুয়াঘাটসহ বৃহত্তর ময়মনসিংহের আলেম-উলামা, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
জানা গেছে, গত দুই দিন ধরে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
আল্লামা নূর হুসাইন হালুয়াঘাট উপজেলার ঐতিহ্যবাহী কওমি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া হোসাইনিয়া দারুল উলূম মাঝিয়াইলের মুহতামিম। পাশাপাশি তিনি ইত্তেফাকুল উলামা হালুয়াঘাট উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন।
হুজুরের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে ও মাঝিয়াইল মাদরাসার মুহাদ্দিস মাওলানা লুৎফুর রহমান। তিনি জানান, আল্লামা নূর হুসাইন ব্রেইন-সংক্রান্ত সমস্যায় ভুগছেন। তবে আল্লাহর রহমতে বর্তমানে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে এবং আগের তুলনায় তিনি সুস্থতা বোধ করছেন।
সম্প্রতি ধারা বাজারে ইত্তেফাকুল উলামার উদ্যোগে ১২ রবিউল আউয়াল উপলক্ষে আয়োজিত সীরাতুন্নবী (সা.) অনুষ্ঠানে আল্লামা নূর হুসাইন মঞ্চে উপবিষ্ট থেকে অনুষ্ঠানের শোভা বর্ধন করেছিলেন। এর পরপরই তাঁর অসুস্থতার সংবাদ ছড়িয়ে পড়লে হালুয়াঘাটের আলেম-উলামা ও তাঁর অসংখ্য শুভাকাঙ্ক্ষীর মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়।
বর্তমানে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতির খবরে স্বস্তি ফিরেছে তাঁর পরিবারে, ছাত্র-শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে।
আল্লাহ তায়ালা শাইখুল হাদীস আল্লামা নূর হুসাইন দামাত বারাকাতুহুমকে যেন দ্রুত পরিপূর্ণ সুস্থতা ও নেক হায়াত দান করেন। এ ব্যাপারে তাঁর পরিবার, সহকর্মী, ছাত্র-শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা সকলের দোয়া কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা