• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
Headline
ফুলপুর থানার এএসআই তানিমুল ইসলাম জুলাইয়ের শ্রেষ্ঠ এএসআই ফুলপুরে ২০ পিস ইয়াবাসহ আটক ১ ‘রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে পেরেছি’ —আল্লামা মামুনুল হক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরীর সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ নবীর নকশার মধ্যেই শান্তি ও কামিয়াবি: ক্যাপ্টেন সালাহ উদ্দিন ফুলপুরে হিলফুল ফুজুল যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ফুলপুরে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ফুলপুরে মৎস্য কর্মকর্তার অভিযানে ১৪টি চায়না দুয়ারি জাল জব্দ ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে কাজ করছে ফুলপুর পৌরসভা সরকারকে এই আবেদন আমরা জানাই, হিজবুত তাওহীদমুক্ত বাংলাদেশটা চাই

ফুলপুরে পৃথক অভিযানে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

মোঃ আব্দুল মান্নান / ৯০ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে পৃথক অভিযানে এক কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৯ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে অর্থাৎ সোমবার (২০ জুলাই) মধ্য রাতে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেনের দিক নির্দেশনায় পুলিশের একটি টিম উপজেলার সদর ইউনিয়নের ঠাকুর বাখাই বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় সর্চাপুর (আমতৈল) গ্রামের শাহ আলম (৩২) নামে এক ব্যক্তির কাছ থেকে ২০০ গ্রাম এবং ঠাকুর বাখাই গ্রামের আবু ইউসুফ (২৩)-এর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফুলপুর পৌরসভার গোদারিয়া এলাকায় সাজন ওরফে রাজন ওরফে দোলন (২৪)-এর বাড়িতে পৃথক আরেকটি অভিযান চালানো হয়। সেখানে বসতঘরের একটি কক্ষের খাটের নিচে কালো পলিথিনে মোড়ানো দুটি পুটলা থেকে আরও ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসব অভিযানে থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল কাদের ও এসআই শামীম হোসেন নেতৃত্ব দেন।
উদ্ধার করা গাঁজার মোট পরিমাণ এক কেজি। এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, আসামিদের বিরুদ্ধে ফুলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এরপর তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদক নির্মূলের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা