• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
Headline
ওমান প্রবাসী ইমাম ফুলপুরের কৃতি সন্তান মাওলানা রেজাউল করিম আর নেই সীমান্তের প্রান্তিক শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে তালিমুল কোরআন একাডেমি ৬ অক্টোবরে ফুলপুরে আসছেন আল্লামা ড. এনায়েতুল্লাহ আব্বাসী ফুলপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু  আর নেই হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নের দক্ষিণ ইটাখলার মিল্লাত আর নেই এত স্কুল, এত পরীক্ষা—সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? — ফাতিহা আয়াত ফুলপুর ও তারাকান্দায় এমপির জন্য ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন ফুলপুরে ইত্তেফাকুল উলামার উপজেলা উপ-আমেলার নতুন কমিটি ঘোষণা ফুলপুরের বাসিন্দা ময়মনসিংহে কর্মরত প্রধান শিক্ষিকা সৌজি সড়ক দুর্ঘটনায় নিহত  

ফুলপুরে গোখরা সাপের কামড়ে মসজিদের ইমামের মৃত্যু

মোঃ আব্দুল মান্নান / ৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের এক মসজিদের ইমাম হাফেজ আবদুল কাদের জিলানী গোখরা সাপের কামড়ে মারা গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হাফেজ আবদুল কাদের জিলানী একই গ্রামের একটি মসজিদে ইমামতি এবং মক্তবে শিক্ষাদানের দায়িত্ব পালন করতেন। বুধবার (১৫ জুলাই) মাগরিবের নামাজ আদায়ের পর তিনি নিজ কক্ষে বিশ্রাম নেন। পরে এশার আজানের সময় ঘুম থেকে উঠে মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে একটি গোখরা সাপ তাকে কামড় দেয়।
পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।
হাফেজ আবদুল কাদের জিলানীর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা