• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
Headline
ফুলপুর থানার এএসআই তানিমুল ইসলাম জুলাইয়ের শ্রেষ্ঠ এএসআই ফুলপুরে ২০ পিস ইয়াবাসহ আটক ১ ‘রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে পেরেছি’ —আল্লামা মামুনুল হক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরীর সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ নবীর নকশার মধ্যেই শান্তি ও কামিয়াবি: ক্যাপ্টেন সালাহ উদ্দিন ফুলপুরে হিলফুল ফুজুল যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ফুলপুরে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ফুলপুরে মৎস্য কর্মকর্তার অভিযানে ১৪টি চায়না দুয়ারি জাল জব্দ ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে কাজ করছে ফুলপুর পৌরসভা সরকারকে এই আবেদন আমরা জানাই, হিজবুত তাওহীদমুক্ত বাংলাদেশটা চাই

এসিল্যান্ডের পরিদর্শনের একদিন পরই আবারও কাটা হলো মহিলা মাদরাসার চলাচলের রাস্তা, উত্তেজনা

মোঃ আব্দুল মান্নান / ৫৩ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের মোকামিয়া উত্তর পাড়ায় অবস্থিত খাদিজাতুল কুবরা (রা.) কওমী মহিলা মাদরাসা ও স্থানীয় বাসিন্দাদের চলাচলের রাস্তাটি সহকারী কমিশনার (ভূমি) পরিদর্শনের একদিন পরই আবারও কেটে দেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (১৫ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে আব্দুর রহমান ও তার পরিবারের মহিলা সদস্যরা ওই রাস্তাটি পুনরায় কেটে দেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। এতে মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকাবাসীর চলাচলে দুর্ভোগ আরও বৃদ্ধি পেয়েছে।
স্থানীয়দের দাবি, গত মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন। এর আগে চার বার রাস্তাটি কাটা হয়েছে। পরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করলে তিনি এসিল্যান্ডকে ঘটনাস্থল পরিদর্শন করে রিপোর্ট দিতে বলেন। এরপর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন কিন্তু তার পরদিনই একই স্থানে আবারও রাস্তা কেটে দেওয়ায় এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা কাটার সময় স্থানীয়রা বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তবে এতে কেউ গুরুতর আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরে সহকারী কমিশনার (ভূমি) রাস্তাটি পরিদর্শন করার পরও কাটার কারণ জানতে চেয়ে আব্দুর রহমানের নিকট ফোন করা হলে তার ব্যবহৃত ০১৫৮— ৭৫ নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, “বিষয়টি আমার কাছে এখনো আসেনি। এ বিষয়ে এসিল্যান্ড স্যারের সঙ্গে যোগাযোগ করুন।”
অন্যদিকে, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি আমি দেখছি।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা