• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
Headline
ফুলপুর থানার এএসআই তানিমুল ইসলাম জুলাইয়ের শ্রেষ্ঠ এএসআই ফুলপুরে ২০ পিস ইয়াবাসহ আটক ১ ‘রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে পেরেছি’ —আল্লামা মামুনুল হক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরীর সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ নবীর নকশার মধ্যেই শান্তি ও কামিয়াবি: ক্যাপ্টেন সালাহ উদ্দিন ফুলপুরে হিলফুল ফুজুল যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ফুলপুরে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ফুলপুরে মৎস্য কর্মকর্তার অভিযানে ১৪টি চায়না দুয়ারি জাল জব্দ ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে কাজ করছে ফুলপুর পৌরসভা সরকারকে এই আবেদন আমরা জানাই, হিজবুত তাওহীদমুক্ত বাংলাদেশটা চাই

ফুলপুরে বৃদ্ধকে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

মোঃ আব্দুল মান্নান / ৬৯ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ধীতপুর গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধকে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. মিরাস উদ্দিন (৫৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল ১১ জুলাই দুপুরে ধীতপুর গ্রামে জমির আইল কাটা নিয়ে পূর্ববিরোধের জেরে মো. ইউসুফ আলী (৭৪)-এর সঙ্গে মিরাস উদ্দিন ও তার ছেলে সবুজ মিয়ার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা ইউসুফ আলীকে মারধর করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় ফুলপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১২টা ৩৫ মিনিটের দিকে ময়মনসিংহ কোতোয়ালি থানার উজান বারুরা এলাকা থেকে প্রধান আসামি মিরাস উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।
ফুলপুর থানা পুলিশ জানায়, গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা