• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
Headline
সীমান্তের প্রান্তিক শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে তালিমুল কোরআন একাডেমি ৬ অক্টোবরে ফুলপুরে আসছেন আল্লামা ড. এনায়েতুল্লাহ আব্বাসী ফুলপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু  আর নেই হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নের দক্ষিণ ইটাখলার মিল্লাত আর নেই এত স্কুল, এত পরীক্ষা—সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? — ফাতিহা আয়াত ফুলপুর ও তারাকান্দায় এমপির জন্য ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন ফুলপুরে ইত্তেফাকুল উলামার উপজেলা উপ-আমেলার নতুন কমিটি ঘোষণা ফুলপুরের বাসিন্দা ময়মনসিংহে কর্মরত প্রধান শিক্ষিকা সৌজি সড়ক দুর্ঘটনায় নিহত   ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময়

ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ

মোঃ আব্দুল মান্নান / ২০৯ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

ময়মনসিংহের ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খোরশেদুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অভিযোগকে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

শনিবার (১১ জুলাই) দুপুর ২টায় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক বৈঠকে ৫৩ জন স্টাফের মধ্যে অনুপস্থিত ৫ জন ব্যতীত উপস্থিত ৪৮ জন লিখিতভাবে এ প্রতিবাদে অংশ নেন। পরে শিক্ষক-কর্মচারীদের স্বাক্ষরসংবলিত প্রতিবাদলিপিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রচারিত অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়।
প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। গত ২৯ জুন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ রওশন আরা বেগম অবসরে গেলে প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ প্রতিষ্ঠাতা শিক্ষক মো. খোরশেদুর রহমান ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি শিক্ষা কার্যক্রমের উন্নয়ন, প্রশাসনিক দায়িত্ব পালন এবং প্রতিষ্ঠানের অগ্রগতিতে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে আসছেন বলে দাবি করা হয়।
শিক্ষক-কর্মচারীরা আরও বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রচারিত অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই। তার দীর্ঘ কর্মজীবনে আর্থিক অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার বা অন্য কোনো অসদাচরণের রেকর্ড নেই বলেও তারা দাবি করেন। তারা এ ধরনের অপপ্রচার বন্ধ এবং কলেজের সুনাম রক্ষায় সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা