• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
Headline
ফুলপুর থানার এএসআই তানিমুল ইসলাম জুলাইয়ের শ্রেষ্ঠ এএসআই ফুলপুরে ২০ পিস ইয়াবাসহ আটক ১ ‘রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে পেরেছি’ —আল্লামা মামুনুল হক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরীর সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ নবীর নকশার মধ্যেই শান্তি ও কামিয়াবি: ক্যাপ্টেন সালাহ উদ্দিন ফুলপুরে হিলফুল ফুজুল যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ফুলপুরে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ফুলপুরে মৎস্য কর্মকর্তার অভিযানে ১৪টি চায়না দুয়ারি জাল জব্দ ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে কাজ করছে ফুলপুর পৌরসভা সরকারকে এই আবেদন আমরা জানাই, হিজবুত তাওহীদমুক্ত বাংলাদেশটা চাই

ফুলপুরে থামছে না বহুল আলোচিত মহিলা মাদরাসার রাস্তা কাটা

মোঃ আব্দুল মান্নান / ৮৬ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

ফুলপুরে থামছে না বহুল আলোচিত মহিলা মাদরাসার রাস্তা কাটা
ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের মোকামিয়া উত্তরপাড়া গ্রামের বহুল আলোচিত খাদিজাতুল কুবরা (রা.) মহিলা কওমী মাদরাসার চলাচলের রাস্তা কাটা বন্ধ হচ্ছে না। প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে শনিবার (১১ জুলাই) আবারও রাস্তা কাটা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র জানায়, এর আগে একই রাস্তা তিন দফা কাটা হয়েছিল। সর্বশেষ শনিবার আবারও রাস্তা কাটায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রহমান বলেন, “রাস্তা তো এইডা রাখতাম না। আইজ হেমরে দেওয়া আমার একটু কাম আছিন, যে এলাইগ্যা গেছলাম। ক্ষেতে কাম করতাছি।”
উল্লেখ্য, গত ৭ জুলাই বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার সভাপতি মুফতী আজীমুদ্দীন শাহ জামালী ও সিনিয়র সাংবাদিক নুরুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
এদিকে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেনের নির্দেশে এএসআই মোহাম্মদ শাহীনুর ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে রাস্তা কাটা বা এ-সংক্রান্ত কোনো ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিলেন। অভিযোগ রয়েছে, সেই নির্দেশ অমান্য করে শনিবার আবারও রাস্তা কাটা হয়েছে।
এ নিয়ে চারবার রাস্তা কাটার ঘটনায় এলাকাবাসী দ্রুত ও স্থায়ী সমাধানের জন্য উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা