• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
Headline
ফুলপুরে ৬ মাস ধরে সড়ক নির্মাণকাজ বন্ধ, এ ঘটনায় মহাসড়ক অবরোধ, প্রশাসকের আশ্বাসে প্রত্যাহার ফুলপুরে পৃথক অভিযানে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার হজের সফরে নির্বাচন নিয়ে আলোচনা, আজ সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ — স্মৃতিচারণ বদরুজ্জামান উজ্জ্বলের জুলাই শহীদ সাইফুল স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করলেন মউক চেয়ারম্যান মোতাহার ফুলপুরে মেরীগাই উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন তিন এজেন্ডা সামনে রেখে ফুলপুরে ইত্তেফাকুল উলামার বৈঠক অনুষ্ঠিত ফুলপুর পৌর এলাকায় উন্নয়ন কাজের অগ্রগতি তুলে ধরলেন পৌর প্রশাসক ফুলপুরে পুটিয়া এ.কে সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ১৫০ ফুট রাস্তা মেরামত ফুলপুরের বালিয়া ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি নির্বাচিত হলেন সাঈদ; ফুলপুর সাংবাদিকদের শুভেচ্ছা

ফুলপুরে জাল নোটসহ দুই যুবক আটক, কেনাবেঁচায় সতর্ক থাকার পরামর্শ

মোঃ আব্দুল মান্নান / ৫৬ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় জাল নোট ব্যবহার করে প্রতারণার অভিযোগে অন্তু সাহা অন্তর (২২) ও আবির হাসান শিহাব (২৩) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৯ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাত প্রায় ৮টার দিকে উপজেলার বওলা বাজার থেকে স্থানীয় জনতার সহায়তায় তাদের আটক করা হয়। আটক অন্তর ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকার বাসিন্দা এবং শিহাব ধোবাউড়া উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই যুবক বওলা বাজারের একটি দোকান থেকে মালামাল কিনে জাল নোট দিয়ে মূল্য পরিশোধের চেষ্টা করে। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাদের দেহ তল্লাশি চালিয়ে ২৯ হাজার টাকার জাল নোট উদ্ধার করে। এছাড়া তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, তারা উপজেলার বিভিন্ন গ্রামের মুদি দোকানে স্বল্পমূল্যের পণ্য কিনে ৫০০ ও ১ হাজার টাকার জাল নোট ব্যবহার করত। পরে দোকানিদের কাছ থেকে আসল টাকা ফেরত নিয়ে প্রতারণা করে আসছিল।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, এ ঘটনায় জাল নোট প্রচলন ও প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে ফুলপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। কেনাবেচায় সবাইকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে তিনি আরও জানান, জাল নোট চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা