• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
Headline
ফুলপুরে ৬ মাস ধরে সড়ক নির্মাণকাজ বন্ধ, এ ঘটনায় মহাসড়ক অবরোধ, প্রশাসকের আশ্বাসে প্রত্যাহার ফুলপুরে পৃথক অভিযানে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার হজের সফরে নির্বাচন নিয়ে আলোচনা, আজ সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ — স্মৃতিচারণ বদরুজ্জামান উজ্জ্বলের জুলাই শহীদ সাইফুল স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করলেন মউক চেয়ারম্যান মোতাহার ফুলপুরে মেরীগাই উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন তিন এজেন্ডা সামনে রেখে ফুলপুরে ইত্তেফাকুল উলামার বৈঠক অনুষ্ঠিত ফুলপুর পৌর এলাকায় উন্নয়ন কাজের অগ্রগতি তুলে ধরলেন পৌর প্রশাসক ফুলপুরে পুটিয়া এ.কে সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ১৫০ ফুট রাস্তা মেরামত ফুলপুরের বালিয়া ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি নির্বাচিত হলেন সাঈদ; ফুলপুর সাংবাদিকদের শুভেচ্ছা

ফুলপুরে হত্যা মামলার পলাতক দুই আসামি গ্রেফতার

মোঃ আব্দুল মান্নান / ৫৩ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

ফুলপুরে হত্যা মামলার পলাতক দুই আসামি গ্রেফতার

ময়মনসিংহের ফুলপুরে গৃহবধূ সিম্পা (২২) হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৫ জুলাই) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাধাঘাট এলাকায় ফুলপুর থানা পুলিশ ও সিলেটের র‍্যাব-৯-এর যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা হলেন- নিহত সিম্পার স্বামী মো. মফিজুল ইসলাম (২৭) এবং শ্বশুর আব্দুল হাই (৫৫)। তারা ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের লাউয়ারী কান্দাপাড়া এলাকার বাসিন্দা এবং মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ফুলপুর থানা পুলিশ ও র‍্যাব-৯, সিলেট-এর যৌথ দল সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাধাঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানান, গত ১০ মে সিম্পাকে হত্যার পর অভিযুক্তরা তার মরদেহ পার্শ্ববর্তী নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ফুলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিনের প্রচেষ্টার পর অবশেষে পলাতক দুই আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে সোমবার (৬ জুলাই) আসামিদের ময়মনসিংহের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা