• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
Headline
সীমান্তের প্রান্তিক শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে তালিমুল কোরআন একাডেমি ৬ অক্টোবরে ফুলপুরে আসছেন আল্লামা ড. এনায়েতুল্লাহ আব্বাসী ফুলপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু  আর নেই হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নের দক্ষিণ ইটাখলার মিল্লাত আর নেই এত স্কুল, এত পরীক্ষা—সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? — ফাতিহা আয়াত ফুলপুর ও তারাকান্দায় এমপির জন্য ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন ফুলপুরে ইত্তেফাকুল উলামার উপজেলা উপ-আমেলার নতুন কমিটি ঘোষণা ফুলপুরের বাসিন্দা ময়মনসিংহে কর্মরত প্রধান শিক্ষিকা সৌজি সড়ক দুর্ঘটনায় নিহত   ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময়

‘বেশ ভালো আছি’

মোঃ আব্দুল মান্নান / ১৬০ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

সমস্যা কার নেই?
ফকিন্নির পুতেরও সমস্যা আছে, বিশ্বের সেরা ধনী বিল গেটসের নাতিরও সমস্যা আছে। সমস্যা দেশের প্রেসিডেন্টেরও আছে, অফিসের পিয়নেরও আছে। কেউ ঝামেলার বাইরে নাই, সমস্যা ছাড়া কেউ নেই। তাহলে আপনি কেন ভাবছেন, আপনার কোনো সমস্যা থাকতে পারবে না ?

এরকম চিন্তাটাই হলো আপনার আসল সমস্যা।

কোনো ঝামেলায় পড়লে, কোনো সমস্যা সামনে এলে আমরা প্রথমেই ভাবি, ‘সবকিছু আমার সাথেই কেন হয় ?’
— না।
সব আপনার সাথে-ই হয় না। সবার সাথেই হয়। আপনি কয়জনের জীবন সম্পর্কে জানেন? আপনি যে প্রবলেমে আছেন, সেটাই বা ক’জনে জানে? সবাই তো আপনাকে দেখে বেশ ভালো আছেন বলে ভাবে। ঠিক একইভাবে সবাইকে দেখে আপনারও তো মনে হয় ওরা সবাই ভালো আছে।

পৃথিবীর সব ঝামেলায় কেবল যে আপনিই আছেন এমনটা ভাবা সঠিক নয় ।

শান্ত থাকুন, ধৈর্য ধরুন, প্রার্থনা করুন, পজিটিভলি চিন্তা করুন, জোর করে হলেও হাসিমুখে বারবার বলুন – ”বেশ ভালো আছি”। দেখবেন সমস্যা গুলো আপনার জীবনে টুকটাক উঁকিঝুঁকি মেরে আসা-যাওয়া করলেও, ব্রেইনে পারমানেন্টলি বাসা বাঁধতে পারবে না।
চলেন প্রথম প্র‍্যাকটিস এখানে লিখেই শুরু করি –
বেশ ভালো আছি, বেশ ভালো আছি।

* তথ্য ও ছবি শামছুল ইসলামের আইডি থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা