• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
Headline
ফুলপুরে ৬ মাস ধরে সড়ক নির্মাণকাজ বন্ধ, এ ঘটনায় মহাসড়ক অবরোধ, প্রশাসকের আশ্বাসে প্রত্যাহার ফুলপুরে পৃথক অভিযানে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার হজের সফরে নির্বাচন নিয়ে আলোচনা, আজ সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ — স্মৃতিচারণ বদরুজ্জামান উজ্জ্বলের জুলাই শহীদ সাইফুল স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করলেন মউক চেয়ারম্যান মোতাহার ফুলপুরে মেরীগাই উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন তিন এজেন্ডা সামনে রেখে ফুলপুরে ইত্তেফাকুল উলামার বৈঠক অনুষ্ঠিত ফুলপুর পৌর এলাকায় উন্নয়ন কাজের অগ্রগতি তুলে ধরলেন পৌর প্রশাসক ফুলপুরে পুটিয়া এ.কে সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ১৫০ ফুট রাস্তা মেরামত ফুলপুরের বালিয়া ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি নির্বাচিত হলেন সাঈদ; ফুলপুর সাংবাদিকদের শুভেচ্ছা

মোঃ আব্দুল মান্নান / ১৩৬ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

সাকিব একাডেমির প্রতিষ্ঠাতা সাকিব আল হাসান সাকিবের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে সাকিব একাডেমির প্রতিষ্ঠাতা মরহুম সাকিব আল হাসান সাকিবের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) বিকেল সাড়ে ৩টায় ফুলপুর পৌরসভার গ্রীণ রোডে অবস্থিত সাকিব একাডেমি প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রহিমগঞ্জ প্রি-ক্যাডেট মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মরহুম সাকিব স্যারের শ্বশুর মোঃ বিলাল হোসেন বিল্লালের উপস্থাপনায় দোয়াপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন কাসেমুল উলূম মাদরাসার মুহতামিম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলপুর উপজেলা শাখার সভাপতি মুফতী নজরুল ইসলাম, বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আব্দুল মান্নান এবং মরহুমের পিতা নূর আহমদ।
বক্তারা মরহুম সাকিব আল হাসান সাকিবের শিক্ষা বিস্তার, দ্বীনি খেদমত এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা মরহুমের বর্ণাঢ্য কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় সাকিব স্যারের ছাত্র ছাত্রীসহ উপস্থিত ছিলেন মরহুমের সহধর্মিণীর বড় বোনের স্বামী হাফেজ সুলতান মাহমুদ, তাঁর বড় ভাই আল্লামা ইকবাল (রনি)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী।
আলোচনা শেষে মরহুম সাকিব আল হাসান সাকিবের রূহের মাগফিরাত, জান্নাতুল ফেরদাউস নসিব এবং শোকাহত পরিবারের ধৈর্য ও শক্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
উল্লেখ্য, সাকিব ১৭ জুন গ্যাসজনিত স্ট্রোকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার গ্রামের বাড়ি ভাইটকান্দি ইউনিয়নের রঘুরামপুর গ্রামে। তার সহধর্মিণীর নাম শেখ ফাহিমা আফরোজ লিমা ও দেড় বছরের একটি সন্তান রয়েছে। নাম শাবাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা