• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
Headline
ফুলপুরে ৬ মাস ধরে সড়ক নির্মাণকাজ বন্ধ, এ ঘটনায় মহাসড়ক অবরোধ, প্রশাসকের আশ্বাসে প্রত্যাহার ফুলপুরে পৃথক অভিযানে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার হজের সফরে নির্বাচন নিয়ে আলোচনা, আজ সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ — স্মৃতিচারণ বদরুজ্জামান উজ্জ্বলের জুলাই শহীদ সাইফুল স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করলেন মউক চেয়ারম্যান মোতাহার ফুলপুরে মেরীগাই উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন তিন এজেন্ডা সামনে রেখে ফুলপুরে ইত্তেফাকুল উলামার বৈঠক অনুষ্ঠিত ফুলপুর পৌর এলাকায় উন্নয়ন কাজের অগ্রগতি তুলে ধরলেন পৌর প্রশাসক ফুলপুরে পুটিয়া এ.কে সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ১৫০ ফুট রাস্তা মেরামত ফুলপুরের বালিয়া ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি নির্বাচিত হলেন সাঈদ; ফুলপুর সাংবাদিকদের শুভেচ্ছা

দোয়া মাহফিলের মাধ্যমে প্রথম কার্যদিবস শুরু করলেন ‘মউক’-এর চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার

মোঃ আব্দুল মান্নান / ৭০ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

দোয়া মাহফিলের মাধ্যমে প্রথম কার্যদিবস শুরু করলেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক)-এর চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। নবনিযুক্ত চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের দায়িত্ব গ্রহণ উপলক্ষে বৃহস্পতিবার (১৮ জুন) এ  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এছাড়া ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রোকন, শফিকুল ইসলাম, একে এম এনায়েত উল্লাহ কালাম, আলমগীর মাহমুদ, আমজাদ আলী-সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মউক-এর সার্বিক সফলতা, সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন, পরিকল্পিত নগরায়ন বাস্তবায়ন, যানজট ও জলাবদ্ধতা নিরসন এবং ময়মনসিংহের টেকসই উন্নয়নের জন্য বিশেষ মুনাজাত করা হয়।
এ সময় নবনিযুক্ত চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেন, “সবার দোয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থা নিয়ে ময়মনসিংহকে দুর্নীতিমুক্ত, আধুনিক ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করবো, ইনশাআল্লাহ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা