• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
Headline
ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় ময়মনসিংহে মধ্য বাড়েরা মাদরাসা পরিদর্শন করলেন এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা ফুলপুরে বাংলাদেশ খেলাফত মজলিস নেতৃবৃন্দের সঙ্গে আফ্রিকান প্রতিনিধি দলের সাক্ষাৎ ও মতবিনিময় ফুলপুরে ১৩৫ দিনে হিফজ সম্পন্নকারী হাফেজ সাজিদুর রহমানকে সংবর্ধনা কিসমত নড়াইল মসজিদ ও প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম আর নেই ফুলপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নতুন কমিটি ঘোষণা ফুলপুর পৌরসভায় সর্বোচ্চ হোল্ডিং করদাতা ৯ ব্যক্তি-প্রতিষ্ঠাকে পুরষ্কার প্রদান ১৩৫ দিনে হিফজ সম্পন্ন করায় ফুলপুরের শিশু হাফেজ সাজিদকে বিভিন্ন মহলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুলপুরে সার সংকটের আশঙ্কা নেই, বাজার ও মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ -এর চেয়ারম্যান (গ্রেড-২) পদে নিয়োগ পেলেন মোতাহার হোসেন তালুকদার

মোঃ আব্দুল মান্নান / ১৪৪ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ -এর চেয়ারম্যান (গ্রেড-২) (অতিরিক্ত সচিব পদমর্যাদা) পদে নিয়োগ পেলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
বৃহস্পতিবার (১১ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোঃ গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি এ নিয়োগ পান।
প্রজ্ঞাপনে উল্লেখ- ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬ -এর ৮(১) অনুযায়ী মোতাহার হোসেন তালুকদারকে অন্য যে কোন পেশা ব্যবসা কিংবা সরকারি আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন -এর সাথে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে ১ বছর মেয়াদের জন্য চুক্তি ভিত্তিক নিয়োগ প্রদান করা হয়।
এ নিয়োগ লেটার পেয়ে মোতাহার হোসেন তালুকদার তার ফেইসবুক আইডিতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে স্ট্যাটাস দিয়েছেন।
এরপর বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা