• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
Headline
ফুলপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা কর আইন বুঝতে এক নির্ভরযোগ্য সহচর: হাফিজ আল আসাদ সংকলিত ‘আয়কর আইন, ২০২৩’ ফুলপুরে ওয়ালটন প্লাজায় কম্পিউটার মেগা ডিল অফার, মিলছে Takyon ই-বাইক ও আকর্ষণীয় ক্যাশব্যাক ফুলপুরে বৃদ্ধকে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ফুলপুরে থামছে না বহুল আলোচিত মহিলা মাদরাসার রাস্তা কাটা আটক কিশোরদের দাবি মাদক কিনতে গিয়েছিল, এলাকাবাসীর সন্দেহ চুরির উদ্দেশ্য দিনাজপুরে সাংবাদিকদের অংশগ্রহণে আয়কর বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অসহায় আজীমুদ্দীনের খোঁজ খবর নিলেন মউক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার ফুলপুরে বিলাসাটি বাজার জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মউক চেয়ারম্যান

বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী শামসুল ইসলাম আর নেই

Reporter Name / ৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮

বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী এম শামসুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘ দিন তিনি ক্যান্সারে ভুগছিলেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করে জানান, শামসুল ইসলাম বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি ১/১১ সরকারের সময় দলের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করেন।

শামসুল ইসলাম দুই ছেলে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৯১ সালের মুন্সীগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন শামসুল ইসলাম। এর পর তিনি সরকারের তথ্য মন্ত্রণালয়সহ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের আগ পর্যন্ত তিনি দলের স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ কাউন্সিলে বাধ্যর্কজনিত কারণে তাকে স্থায়ী কমিটি থেকে বাদ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা