• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
Headline
ফুলপুরে ৬ মাস ধরে সড়ক নির্মাণকাজ বন্ধ, এ ঘটনায় মহাসড়ক অবরোধ, প্রশাসকের আশ্বাসে প্রত্যাহার ফুলপুরে পৃথক অভিযানে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার হজের সফরে নির্বাচন নিয়ে আলোচনা, আজ সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ — স্মৃতিচারণ বদরুজ্জামান উজ্জ্বলের জুলাই শহীদ সাইফুল স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করলেন মউক চেয়ারম্যান মোতাহার ফুলপুরে মেরীগাই উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন তিন এজেন্ডা সামনে রেখে ফুলপুরে ইত্তেফাকুল উলামার বৈঠক অনুষ্ঠিত ফুলপুর পৌর এলাকায় উন্নয়ন কাজের অগ্রগতি তুলে ধরলেন পৌর প্রশাসক ফুলপুরে পুটিয়া এ.কে সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ১৫০ ফুট রাস্তা মেরামত ফুলপুরের বালিয়া ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি নির্বাচিত হলেন সাঈদ; ফুলপুর সাংবাদিকদের শুভেচ্ছা

২৭ জুন ১১ দলীয় সমাবেশ সফলের লক্ষ্যে বিকেএম ময়মনসিংহ জেলা শাখার নির্বাহী পরিষদের বৈঠক

Reporter Name / ৯৭ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

মুহাম্মদ আলা উদ্দিন :
২৭ জুন ১১ দলীয় ঐক্যের ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ময়মনসিংহে বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখার নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) জেলা কার্যালয়ে ওই কর্মসূচি পালিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন জেলা সভাপতি ও ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, জেলার প্রত্যন্ত অঞ্চলে ইসলামী জাগরণের বার্তা পৌঁছে দিতে সংগঠনের দাওয়াতি কার্যক্রম আরও বেগবান করতে হবে। তিনি সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও আত্মত্যাগের মানসিকতা জাগ্রত রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
তিনি আগামী ২৭ জুন অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সর্বস্তরের নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে জনগণের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন।
জেলা সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করীমের উপস্থাপনায় অনুষ্ঠিত বৈঠকে জেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকশেষে সংগঠনের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
লেখক :
প্রচার ও প্রকাশনা সম্পাদক
বাংলাদেশ খেলাফত মজলিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা