• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
Headline
ফুলপুরে ৬ মাস ধরে সড়ক নির্মাণকাজ বন্ধ, এ ঘটনায় মহাসড়ক অবরোধ, প্রশাসকের আশ্বাসে প্রত্যাহার ফুলপুরে পৃথক অভিযানে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার হজের সফরে নির্বাচন নিয়ে আলোচনা, আজ সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ — স্মৃতিচারণ বদরুজ্জামান উজ্জ্বলের জুলাই শহীদ সাইফুল স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করলেন মউক চেয়ারম্যান মোতাহার ফুলপুরে মেরীগাই উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন তিন এজেন্ডা সামনে রেখে ফুলপুরে ইত্তেফাকুল উলামার বৈঠক অনুষ্ঠিত ফুলপুর পৌর এলাকায় উন্নয়ন কাজের অগ্রগতি তুলে ধরলেন পৌর প্রশাসক ফুলপুরে পুটিয়া এ.কে সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ১৫০ ফুট রাস্তা মেরামত ফুলপুরের বালিয়া ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি নির্বাচিত হলেন সাঈদ; ফুলপুর সাংবাদিকদের শুভেচ্ছা

ফুলপুরে আওয়ামী লীগ নেতা–কর্মীদের ধরপাকড়, তিন দিনে গ্রেফতার ১১

মোঃ আব্দুল মান্নান / ২০৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গত তিন দিনে পৃথক অভিযানে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
সর্বশেষ বুধবার (২৪ জুন) দিবাগত রাতে ফুলপুর পৌরসভার সাবেক মেয়র মরহুম শাহজাহানের ছোট ভাই ও আওয়ামী লীগ নেতা শহীদুল্লাহ্ কায়সারকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। একই রাতে উপজেলার ছনধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক যুবলীগ নেতা মুসতাক আহমেদকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই ৯জন হলেন- ফুলপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর তোফাজ্জল হোসেন, রূপসী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আঙ্গুর ফকির, রহিমগঞ্জ ইউনিয়নের ছাত্রলীগ কর্মী রামিম, ফুলপুর পৌরসভার গোদারিয়া এলাকার ছাত্রলীগ কর্মী রাতুল হাসান, বালিয়া ইউনিয়নের বেলটিয়া বালিয়া গ্রামের ছাত্রলীগ কর্মী হুমায়ুন কবীর, নলচাপড়া গ্রামের যুবলীগ কর্মী আশরাফুল ইসলাম, নারায়ণপট্টী গ্রামের টুটুল, বরইকান্দি এলাকার সামিউল খান এবং রূপসী ইউনিয়নের ঘোমগাঁও গ্রামের যুবলীগ কর্মী সিদ্দিক।
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেনের নিকট জানতে চাইলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে আইনগত প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ ধরপাকড় নিয়ে নানা আলোচনা সৃষ্টি হয়েছে। ফুলপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সেলিম বলেছেন, বিগত সরকারের জামানায় বিএনপির লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে যে হয়রানি ও মামলার শিকার আমরা হয়েছি, সেই অভিজ্ঞতা থেকে বলছি- যারা সাধারণ মানুষসহ বিএনপিকে মিথ্যা মামলায় জর্জরিত করেছে তাদেরকে গ্রেফতার করা হোক। আর সেটা করতে গিয়ে আমরা চাইনা নিরপরাধ কেউ হয়রানির শিকার হোক।
তবে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, মামলাভুক্ত আসামিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা