• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
Headline
ওমান প্রবাসী ইমাম ফুলপুরের কৃতি সন্তান মাওলানা রেজাউল করিম আর নেই সীমান্তের প্রান্তিক শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে তালিমুল কোরআন একাডেমি ৬ অক্টোবরে ফুলপুরে আসছেন আল্লামা ড. এনায়েতুল্লাহ আব্বাসী ফুলপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু  আর নেই হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নের দক্ষিণ ইটাখলার মিল্লাত আর নেই এত স্কুল, এত পরীক্ষা—সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? — ফাতিহা আয়াত ফুলপুর ও তারাকান্দায় এমপির জন্য ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন ফুলপুরে ইত্তেফাকুল উলামার উপজেলা উপ-আমেলার নতুন কমিটি ঘোষণা ফুলপুরের বাসিন্দা ময়মনসিংহে কর্মরত প্রধান শিক্ষিকা সৌজি সড়ক দুর্ঘটনায় নিহত  

ফুলপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন গ্রেফতার

মোঃ আব্দুল মান্নান / ১৬১ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

ময়মনসিংহের ফুলপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও ফুলপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তোফাজ্জল হোসেন (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২১ জুন) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে ফুলপুর থানায় মামলা রয়েছে। মামলা নং-০৪, তারিখ ২৫/০৮/২০২৪। মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ধারাসহ দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৩৮০ ও ৪২৭ ধারায় তাকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, “বিশেষ অভিযানের মাধ্যমে আসামি তোফাজ্জল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।”
পরে সোমবার (২২ জুন) সকালে তাকে ময়মনসিংহের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা