• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
Headline
সীমান্তের প্রান্তিক শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে তালিমুল কোরআন একাডেমি ৬ অক্টোবরে ফুলপুরে আসছেন আল্লামা ড. এনায়েতুল্লাহ আব্বাসী ফুলপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু  আর নেই হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নের দক্ষিণ ইটাখলার মিল্লাত আর নেই এত স্কুল, এত পরীক্ষা—সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? — ফাতিহা আয়াত ফুলপুর ও তারাকান্দায় এমপির জন্য ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন ফুলপুরে ইত্তেফাকুল উলামার উপজেলা উপ-আমেলার নতুন কমিটি ঘোষণা ফুলপুরের বাসিন্দা ময়মনসিংহে কর্মরত প্রধান শিক্ষিকা সৌজি সড়ক দুর্ঘটনায় নিহত   ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময়

৩৬ বছর আগে খুলনার বাসা থেকে অভিমান করে চলে যাওয়া সেই বুলবুলকে আজও খুঁজে ফেরে পরিবার

মোঃ আব্দুল মান্নান / ১০৯ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

৩৬ বছর আগে খুলনার বাসা থেকে অভিমান করে চলে যাওয়া সেই মোঃ মোস্তফা কামাল বুলবুলকে আজও খুঁজে ফিরছে তার পরিবার। বুলবুলের বাবার নাম রফিকুল বারী ও মায়ের নাম খাদিজা বেগম। হাফেজ সাইফুল ইসলাম, শরিফুল ইসলাম, আরিফুল ইসলাম উনারা তার ভাই এবং মুন্নি (মৃ’ত) ও তানিয়া আক্তার তার বোন। তার গ্রামের বাড়ি বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার দেবরাজ হাটে। এভাবে হঠাৎ উধাও হয়ে যাওয়া বুলবুলের পরিবার আজও তার জন্য অপেক্ষার প্রহর গুণছে। দরজায় কেউ কড়া নাড়লে বৃদ্ধ বাবা মা’র কলিজা চেৎ করে ওঠে। দৌড়ে ছুটে যায়। মনে করে- এই বুঝি বুলবুল এসেছে। কিন্তু কই? আজও দেখা মেলেনি বুলবুলের। বুলবুলের ভাতিজা মোঃ আব্দুল্লাহ আল মারুফ হৃদয় বিদারক স্ট্যাটাস দিয়েছেন। সন্ধান চান তারা চাচা বুলবুলের।

শেষ বয়সে বৃদ্ধ মা-বাবা বুলবুলকে এক নজর দেখে মরতে চায়। বুলবুল তুমি যেখানেই থাক না কেন ফিরে আস। তোমার মা-বাবা তোমাকে দেখতে চায়। অভিমান ভেঙে তুমি চলে আস।

এই পোস্টটা যদি কারো চোখে পড়ে, বুলবুলকে পাইয়ে দেওয়ার ক্ষেত্রে যদি কেউ সাহায্য করতে পারেন তাহলে অনেক বেশি কৃতজ্ঞ থাকবে তার পরিবার।

জানা যায়, মোঃ মোস্তফা কামাল বুলবুল ১৯৯০ সালে পারিবারিক কারণে খুলনার দৌলতপুরের বাসা থেকে রাগ করে বের হয়ে যান। সে সময় তাঁর বাবা রফিকুল বারী সরকারি চাকরির সুবাদে দৌলতপুরে কর্মরত ছিলেন। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজখবর পাওয়া যায়নি। কিন্তু তবু তারা আজও তার আশা ছাড়েননি। বুলবুল ফিরে আসবে এমনটিই আশা পোষণ করছে তার পরিবার।

পরিবারের সদস্যরা গত ৩৬ বছর ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। যদি কোনো হৃদয়বান ব্যক্তি বুলবুল সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকেন বা জেনে থাকেন বা কোথাও দেখে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

নিবেদক: মোঃ আব্দুল্লাহ আল মারুফ (মোস্তফা কামাল বুলবুলের ভাতিজা) তার হোয়াটসঅ্যাপ : +880 1318-166433

* ছবি ও তথ্য অনলাইন থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা