• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
Headline
সীমান্তের প্রান্তিক শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে তালিমুল কোরআন একাডেমি ৬ অক্টোবরে ফুলপুরে আসছেন আল্লামা ড. এনায়েতুল্লাহ আব্বাসী ফুলপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু  আর নেই হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নের দক্ষিণ ইটাখলার মিল্লাত আর নেই এত স্কুল, এত পরীক্ষা—সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? — ফাতিহা আয়াত ফুলপুর ও তারাকান্দায় এমপির জন্য ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন ফুলপুরে ইত্তেফাকুল উলামার উপজেলা উপ-আমেলার নতুন কমিটি ঘোষণা ফুলপুরের বাসিন্দা ময়মনসিংহে কর্মরত প্রধান শিক্ষিকা সৌজি সড়ক দুর্ঘটনায় নিহত   ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময়

ফুলপুরে নতুন ইউএনও মোহাম্মদ ইউসুফ, বিভিন্ন মহলের অভিনন্দন

মোঃ আব্দুল মান্নান / ১৯৪ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদে যোগদান করেছেন মোহাম্মদ ইউসুফ। মোহাম্মদ ইউসুফ এর আগে রপ্তানি উন্নয়ন ব্যুরোতে উপ-পরিচালক (সিনিয়র সহকারী সচিব) হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। এছাড়া সহকারী কমিশনার (ভূমি) পদে তিনি খুলনার ফুলতলী ও সিলেটের শ্রীমঙ্গলসহ তিন জায়গায় দায়িত্ব পালন করেন। তিনি প্রশাসনে ৩৭তম বিসিএস ক্যাডার। পুলিশ ক্যাডারেও তিনি চাকরি করেছেন। প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা হিসেবে উনার কর্মজীবন শুরু হয়। তিনি পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার সোহাগদল গ্রামের কৃতি সন্তান।

ছাত্রজীবনে তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। রবিবার (২৪ মে) বিকাল ৪টার দিকে ফুলপুর উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সামনে এসে গাড়ি থেকে নামলে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে উপজেলায় কর্মরত অফিসারবৃন্দ তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এছাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসসহ রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো অব্যাহত রয়েছে।


এর আগে তিনি উপজেলা নির্বাহী অফিসারের চেয়ারে বসে যোগদান পেপারে স্বাক্ষর করেন। স্বাক্ষর করার পর সর্ব প্রথম তিনি তার আব্বার নিকট ফোন করে উনার যোগদানের খবরটি জানান। তারপর তাৎক্ষণিকভাবে যারা উপস্থিত ছিলেন তাদের সকলের পরিচয় নেন ও নিজের পরিচয় দিয়ে কর্মজীবনের সংক্ষিপ্ত বর্ণনা দেন। উনার যোগদানের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ফুলপুরবাসী কমেন্টে তাদের প্রত্যাশার কথা ব্যক্ত করেন। তারা বলেন, নতুন ইউএনও আরও ব্যাপক উন্নয়ন করবেন। উন্নতি অগ্রগতির মাধ্যমে আমাদের ফুলপুরকে তিনি সারাদেশে পরিচিত করে তুলবেন। এর সুনাম সুখ্যাতি বৃদ্ধিতে ভূমিকা রাখবেন।

সবশেষে নতুন ইউএনও মোহাম্মদ ইউসুফ তার দায়িত্ব শতভাগ সঠিকভাবে পালন করতে সকলের সুপরামর্শ ও সহযোগিতা কামনা করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও প্রশাসক মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বেগম শাহীন, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, সহকারী শিক্ষা অফিসার মোঃ ওমর ফারুক, সহকারী শিক্ষা অফিসার জান্নাত আরা, ইউআরসি ইন্সট্রাক্টর, পৌর নির্বাহী কর্মকর্তা কামরুল হক, রহিমগঞ্জ ইউপি চেয়ারম্যান একরামুল হক চৌধুরী পান্না, সিনিয়র সাংবাদিক মোঃ খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা