• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
Headline
ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় ময়মনসিংহে মধ্য বাড়েরা মাদরাসা পরিদর্শন করলেন এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা ফুলপুরে বাংলাদেশ খেলাফত মজলিস নেতৃবৃন্দের সঙ্গে আফ্রিকান প্রতিনিধি দলের সাক্ষাৎ ও মতবিনিময় ফুলপুরে ১৩৫ দিনে হিফজ সম্পন্নকারী হাফেজ সাজিদুর রহমানকে সংবর্ধনা কিসমত নড়াইল মসজিদ ও প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম আর নেই ফুলপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নতুন কমিটি ঘোষণা ফুলপুর পৌরসভায় সর্বোচ্চ হোল্ডিং করদাতা ৯ ব্যক্তি-প্রতিষ্ঠাকে পুরষ্কার প্রদান ১৩৫ দিনে হিফজ সম্পন্ন করায় ফুলপুরের শিশু হাফেজ সাজিদকে বিভিন্ন মহলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুলপুরে সার সংকটের আশঙ্কা নেই, বাজার ও মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ

বি-বাড়িয়ায় শুয়াইব আশরাফীর মাদরাসায় মিললো একহাতে ৭ আঙুলওয়ালা ছাত্র

Reporter Name / ৯২ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

মোঃ আব্দুল মান্নান:
ব্রাহ্মণবাড়িয়ার মাওলানা শুয়াইব আহমাদ আশরাফীর মাদরাসায় মিললো একহাতে ৭ আঙুলওয়ালা ছাত্র। বুধবার ঢাকা থেকে তরুণ উলামায়ে কেরামের একটি টিম সেখানে বেড়াতে গেলে ছাত্ররা যখন মেহমানদের সাথে মুসাফাহা করছিল তখন এক আলেমের নজরে পড়ে বিষয়টি। আল্লাহ তায়ালার এ কুদরত দেখে আশ্চর্য হন সবাই।
এসময় তারা এ বিষয়ে আলোচনা করতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান মরহুম মাওলানা জুবাইর আহমাদ আনসারীকে স্মরণ করেন। তরুণ আলেম জুবায়ের আহমদ তাশরীফ কুরআনুল কারিমের একটি আয়াত তেলাওয়াত করে বলেন, মাওলানা জুবাইর আহমাদ আনসারী হুজুর এক তাফসীরে এমন একটা তাফসীর করেছিলেন যে, আল্লাহ তায়ালা মানুষ সৃষ্টির আরও ৫০ হাজার বছর আগে তার আকৃতি কেমন হবে তা তৈরি করে রেখেছেন এবং উহা দেখে দেখে ফেরেশতারা এসব অঙ্গ বানিয়েছেন।
মাদরাসার মুহতামিম মাওলানা শুয়াইব আহমাদ আশরাফী বলেন, আমি ছাত্রদের নিয়ে প্রায়ই বসি, কথা বলি কিন্তু এই ছেলেটি নতুন ভর্তি হয়েছে এখানে তাই তার একই হাতে যে ৭টি আঙুল তা লক্ষ্য করিনি। পরে সবাই ছাত্রটির জন্য দোয়া করেন। এসময় ক্বারী আবু রায়হান ও মাওলানা গাজী ইয়াকুব উসমানীসহ অনেকে উপস্থিত ছিলেন।
* তথ্য ও ছবি অনলাইন থেকে নেওয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা