• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
Headline
সীমান্তের প্রান্তিক শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে তালিমুল কোরআন একাডেমি ৬ অক্টোবরে ফুলপুরে আসছেন আল্লামা ড. এনায়েতুল্লাহ আব্বাসী ফুলপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু  আর নেই হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নের দক্ষিণ ইটাখলার মিল্লাত আর নেই এত স্কুল, এত পরীক্ষা—সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? — ফাতিহা আয়াত ফুলপুর ও তারাকান্দায় এমপির জন্য ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন ফুলপুরে ইত্তেফাকুল উলামার উপজেলা উপ-আমেলার নতুন কমিটি ঘোষণা ফুলপুরের বাসিন্দা ময়মনসিংহে কর্মরত প্রধান শিক্ষিকা সৌজি সড়ক দুর্ঘটনায় নিহত   ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময়

পটুয়াখালী হুজুর অসুস্থ, দেখতে গেলেন ছারছীনার পীর

Reporter Name / ৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

মোঃ আব্দুল মান্নান:
ঐতিহ্যবাহী ছারছীনা দারুস সুন্নাত আলিয়া মাদরাসার প্রবীণ উস্তাদ ৯০ বছরের বেশি বয়সী মুরুব্বি উস্তাজুল আসাতিজা আলহাজ্ব মাওলানা রফিকুল্লাহ নেছারী (পটুয়াখালী হুজুর) দামাত বারাকাতুহুম দীর্ঘদিন ধরে অসুস্থ। উনাকে দেখতে ও শারীরিক খোঁজ খবর নিতে পটুয়াখালী হুজুরের জামাতা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন ও মুফতী ঢাকা নেছারিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ডক্টর কাফীলুদ্দীন সরকার সালেহী হুজুরের বাসভবনে গেলেন ছারছীনার বর্তমান পীর শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন দামাত বারাকাতুহুম। বুধবার (৬ মে) সন্ধ্যার পর তিনি কাফীলুদ্দীন হুজুরের বাসভবনে তাশরীফ নেন। জানা যায়, সহজে চিকিৎসা দেওয়ার সুবিধার্থে হুজুরের মেয়ের জামাই ডক্টর কাফীলুদ্দীন সরকার সালেহী পটুয়াখালী হুজুরকে উনার বাসভবনে নিয়ে রেখেছেন। পটুয়াখালী হুজুরকে ছারছীনা মাদরাসার হৃদপিণ্ড বলা হয়ে থাকে। কেননা, তিনি প্রায় ৬৫ বছর ধরে ছারছীনা মাদরাসায় বিভিন্ন গুরুত্বপূর্ণ খেদমত আঞ্জাম দিয়ে আসছেন। ৫০ বছরের বেশি সময় ধরে তিনি বোর্ডিং সুপারের দায়িত্ব পালন করছেন। উনার সুদক্ষ পরিচালনায় ও পাঠদানে মাদরাসার সুনাম সুখ্যাতি দেশ বিদেশে বৃদ্ধি পেয়েছে ও প্রশংসা কুড়িয়েছে। তিনি হাজারো ছাত্র গড়েছেন। উনার গড়া ছাত্ররা দেশ বিদেশে নানা গুরুত্বপূর্ণ খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। জানা যায়, ছারছীনার মরহুম পীর হজরত মাওলানা শাহ মুহিব্বুল্লাহ (রহ:)ও হুজুরের ছাত্র ছিলেন। প্রবীণ এই উস্তাদ কেমন আছেন? উনার শারীরিক খোঁজ খবরসহ সার্বিক খোঁজ খবর নিতে ছারছীনার বর্তমান পীর শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন দামাত বারাকাতুহুম কাফীলুদ্দীন সরকার সালেহী হুজুরের বাসভবনে তাশরীফ নেন। এরপর হুজুরের সাথে কথা বলেন। সার্বিক খোঁজ খবর নেন ও সুস্থতার জন্য দোয়া করেন। তিনি বলেন, আপনারা সকলে দোয়া করুন আল্লাহ তায়ালা যেন পটুয়াখালী হুজুরকে পরিপূর্ণ সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন।

* তথ্য ও ছবি বাকিবিল্লাহর আইডি থেকে নেওয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা