• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২

মাটিতে মিশে গেছে কৃষকের স্বপ্ন, সাহায্যের হাত বাড়ালেন ইউএনও

Reporter Name / ১৮৯ Time View
Update : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

মো: আব্দুল মান্নান :

সম্প্রতি টানা বর্ষণে ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় মাটিতে মিশে গেছে কৃষকের স্বপ্ন। কৃষি নির্ভর এ এলাকার মানুষের শিক্ষা, চিকিৎসা, দৈনন্দিন বাজার খরচ, বিয়ে শাদীর খরচ সবই চলে কৃষিজ ফসল বিক্রি করে।

ঘরবাড়ি নির্মাণ, মেরামত থেকে নিয়ে যত ধরনের প্ল্যান প্রোগ্রাম আছে এগুলো সবই বাস্তবায়নের জন্য কৃষকরা স্বপ্ন দেখেন কৃষির ওপর তাকিয়ে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, এবার বন্যায় তাদের সেই স্বপ্ন মাটিতে মিশিয়ে দিয়ে গেছে।


উপজেলা কৃষি অফিস জানিয়েছে, এবার কৃষকদের ৩ হাজার ৮৯২ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। মৎস্য অফিস থেকে জানা যায়, ১৫৫০ হেক্টর পরিমাণ জমির পুকুর ডুবে গেছে। প্রাণী সম্পদ কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, বন্যায় ৩৯০০ টি হাঁস ও ৩২০০ মুরগী ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে গরু-ছাগলও।

জনস্বাস্থ্য প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, ৭২টি লেট্রিন ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আধাপাকা ঘরবাড়ি নষ্ট হয়েছে ২০টি, আংশিক ২২০টি, সম্পূর্ণ কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০টি ও আংশিক কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে ২০০টি। এলজিইডি অফিস সূত্রে জানা যায়, এবারের বন্যায় উপজেলার ছনধরা টু গোড়দ্বার রাস্তা, ফুলপুর টু ডেফুলিয়া রাস্তা ও সঞ্চুর টু কুটুরাকান্দা রাস্তাসহ প্রায় ১৩ কিলোমিটার পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও আরও বিভিন্নভাবে উপজেলার নিম্নাঞ্চলের মানুষ এবার সর্বমোট আনুমানিক ১০০ কোটি ৬৮ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন।


এমন এক দুঃসময়ে তাদের প্রতি সাহায্যের হাত বাড়ালেন সদ্য  যোগদানকৃত ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা। আজ শনিবার (২৬ অক্টোবর) এসব ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন তিনি। এলাকা পরিদর্শনে গিয়ে সবকিছু দেখে ব্যথিত হন নতুন ইউএনও। পরে সঙ্গে করে নিয়ে যাওয়া ত্রাণ সামগ্রী বিতরণ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে সমবেদনা জানিয়ে তাদের জন্য সরকারিভাবে কিছু করবেন বলে আশ্বাস দেন।
এসময় উনার সাথে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মেহেদী হাসান ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা