• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২

কলের পাড় পাকাকরণের দাবি

Reporter Name / ১৪০ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর বাসস্ট্যান্ড এলাকাসহ আশপাশের ছোট খাটো বাজারগুলোতে ও বিভিন্ন রাস্তার মোড়ে সরকারিভাবে অনেক টিউবওয়েল বা কল করে দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে কিছু কিছু কলের পাড় ভেঙে গেছে। বৃদ্ধ, শিশু বা অসুস্থরা ওখানে দাঁড়িয়ে কল টিপতে পারে না। কাত হয়ে বা পিছলিয়ে পড়ে যাওয়ার উপক্রম হয়। এসব কলের পাড় পাকা করে দিলে সুবিধাভোগীরা উপকৃত হতো। সম্প্রতি গোল চত্বর সংলগ্ন হাজী রোডের মাথায় একটি কলের পাড় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিলে ফুলপুরের পাতিলগাঁওয়ের কৃতি সন্তান নেদারল্যান্ডস প্রবাসী বাবু খান উহা পাকা করিয়ে দেন।
এবার শেরপুর রোডে বাংলাদেশ কৃষি ব্যাংক, ওয়ালটন শো রুম ও সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের সামনে একটি টিউবওয়েলের পাড় পাকাকরণের জন্য পৌর প্রশাসকসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে পোস্ট দিলে সহকারী কমিশনার (ভূমি), পৌর প্রশাসক ও ভারপ্রাপ্ত ইউএনও তাসনীম জাহান বলেন, আমাকে একটু সময় দেন, আমি এটা ব্যবস্থা করব। তিনি আরও বলেন, আমাদের একটা কাজ করালে বরাদ্দ পেতে কমপক্ষে সপ্তাহ দুয়েক সময় নিতে হয়। আগেরটাও করাতে চেয়েছিলাম। পরে দেখলাম, আপনি করিয়ে ফেলেছেন। তবে এটা করে দিব, ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা