• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২

শেরপুরে ‘গ্রাম পুলিশের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

Reporter Name / ১০৭ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক :

শেরপুরে ‘গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) জেলা প্রশাসক  কার্যালয়ের সম্মেলন কক্ষে ৩ দিনব্যাপী ওই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসন, শেরপুর -এর ব্যবস্থাপনায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি), ঢাকা এর আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন  শেরপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।

সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, শেরপুর -এর উপপরিচালক (উপসচিব) আরিফা সিদ্দিকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম ও আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. রাকিবুল ইসলাম।

প্রধান অতিথি বলেন, এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যরা তাদের  দায়িত্ব, কর্তব্য, শৃঙ্খলা ও জনসেবায় দক্ষতা বৃদ্ধি বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করতে পারবেন। এছাড়া প্রশিক্ষণটি গ্রামীণ নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা