• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
হালুয়াঘাটে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক যুক্তরাজ্যের The Times পত্রিকায় ফুলপুরের ব্যারিস্টার রাশিদুল ইসলাম আপেলের নাম, বিভিন্ন মহলের অভিনন্দন চাঁদপুরে দুই বন্ধু এক সঙ্গে কবর খুঁড়তেন, একই দিনে মৃত্যু জমির সীমানা খুঁটি উপড়ে ফেলার অভিযোগে মারামারি, রাস্তা কর্তন, চাপা উত্তেজনা তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি থানায় অভিযোগ ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান

ফুলপুরে টানা বর্ষণে সৃষ্ট বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন ইউএনও 

Reporter Name / ১০৯ Time View
Update : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে গত ক’দিনের টানা বর্ষণে সৃষ্ট বন্যা ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ. বি. এম. আরিফুল ইসলাম।
মঙ্গলবার (৯ জুলাই) উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা ও বাঁধ পরিদর্শন করেন তিনি। এসময় তিনি পায়ে হেঁটে ক্ষতিগ্রস্ত  পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। তাদের সমস্যাগুলো নোট করেন ও তাৎক্ষণিক যেটা সম্ভব সমাধানের উদ্যোগ গ্রহণ করেন।
একইসাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন ইউএনও। এসময় সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, উপজেলা কৃষি অফিসার ফারুক আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, সিংহেশ্বর ইউপি চেয়ারম্যান শাহ আলী প্রমুখ  উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা