আজ
|| ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
ফুলপুরে টানা বর্ষণে সৃষ্ট বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন ইউএনও
প্রকাশের তারিখঃ ৯ জুলাই, ২০২৪
মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে গত ক'দিনের টানা বর্ষণে সৃষ্ট বন্যা ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ. বি. এম. আরিফুল ইসলাম।
মঙ্গলবার (৯ জুলাই) উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা ও বাঁধ পরিদর্শন করেন তিনি। এসময় তিনি পায়ে হেঁটে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। তাদের সমস্যাগুলো নোট করেন ও তাৎক্ষণিক যেটা সম্ভব সমাধানের উদ্যোগ গ্রহণ করেন।
একইসাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন ইউএনও। এসময় সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, উপজেলা কৃষি অফিসার ফারুক আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, সিংহেশ্বর ইউপি চেয়ারম্যান শাহ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.