অনলাইন ডেস্ক :
মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়া ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের ঘোমগাঁও এলাকার সেই রেজাউল করিম খন্দকার আর নেই। তিনি আজ বুধবার (১ এপ্রিল) দুপুরে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
জানা যায়, রেজাউল গত বছরের ৫ ডিসেম্বর ঢাকা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তারাকান্দা উপজেলার গাছতলা বাজার এলাকায় এসে পৌঁছলে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।
এরপর ঢাকাসহ বিভিন্ন স্থানে তাকে চিকিৎসা দেওয়া হয়। তবে সম্প্রতি তিনি বাড়িতেই থাকছিলেন। অবশেষে আজ তিনি বাড়িতে ইন্তেকাল করেছেন। আল্লাহ তায়ালা উনাকে জান্নাতে আলা মাক্বাম দান করুক।