• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল

আর কত প্রাণ ঝরলে সড়ক নিরাপদ হবে? — যুবদল নেতা ওয়াহেদুজ্জামান মিঠুন

Reporter Name / ৩২ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য ওয়াহেদুজ্জামান মিঠুন প্রশাসনের কাছে প্রশ্ন রেখে বলেন, আর কত প্রাণ ঝরলে সড়ক নিরাপদ হবে? আজ বুধবার (১ এপ্রিল) সকালে তার ভাতিজা কাঠ ব্যবসায়ী নবী হোসেনের ছেলে এ কে এম রিয়াদ হকের সড়ক দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে সমবেত লোকজনের সামনে কথাবার্তা বলতে গিয়ে প্রশাসনের উদ্দেশ্যে তিনি এ প্রশ্ন রাখেন।
তিনি বলেন, আমি গভীর শোকের সাথে জানাচ্ছি যে, আমার প্রিয় ভাতিজা রিয়াদ আর আমাদের মাঝে নেই। তার মৃত্যুতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা ভাষায় প্রকাশ করার মত নয়। তিনি বলেন, নিরাপদ সড়ক এখন সময়ের দাবি। নিরাপদ সড়কের অভাবে আজ আরেকটি তাজা প্রাণ ঝরে গেল। আমাদের ধারণা মতে, গত ৬-৭ মাসে ময়মনসিংহ হাইওয়ে সড়কে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৭৫ জন। ১৭৫ এটি শুধু একটি সংখ্যা নয় বরং এটি হলো- ১৭৫টি পরিবারের অশেষ কান্না ও শোকের গল্প।
সম্মানিত উপস্থিতি আপনারা জানেন যে, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটছে শেরপুর–ময়মনসিংহ হাইওয়ের বাঁশাটি থেকে বাগুন্দা বাজার পর্যন্ত এবং হালুয়াঘাট–ময়মনসিংহ সড়কের সরচাপুর থেকে বাগুন্দা বাজার বা কাকনী অংশে। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতে ঘটতে এই পথগুলো এখন যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন—আর কত প্রাণ ঝরলে সড়ক নিরাপদ হবে? আর কত পরিবার নিঃস্ব হলে জাগবে আপনাদের দায়িত্ববোধ? তিনি বলেন, এখনই প্রয়োজন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। প্রয়োজন সড়ক সংস্কার, ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ করা ও জনসচেতনতা বৃদ্ধি করা। আসুন, সবাই মিলে বলি—
“নিরাপদ সড়ক চাই, এখনই চাই!”


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা