• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
Headline
টঙ্গীর ঘটনা, ন্যায়বিচার ও বাংলাদেশের ধর্মীয় অঙ্গন নিয়ে কিছু কথা — মালয়েশিয়া সফর থেকে মামুনুল হক লক্ষ্মীপুরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, তদন্ত কমিটি গঠনের আশ্বাস পুলিশের হঠাৎ ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী, উঠে এলো নানা সংকট ফুলপুরে আলহাজ্ব শামছুল হকের জানাজা সম্পন্ন সাংবাদিকদের দুঃসময়ে সাহসী কণ্ঠস্বর খায়রুল আলম রফিক ফুলপুরে আঞ্জুমান কবরস্থানে চিরনিদ্রায় শায়িত সাবেক ফুটবলার আনোয়ারুল করিম সোহেল ফুলপুরে জাতীয় দলের সাবেক ফুটবলার আনোয়ারুল করিম সোহেল আর নেই ফুলপুরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ফুলপুরে জমিয়তের মতবিনিময় সভা

ফুলপুরে টিকটক ভিডিও বানাতে গিয়ে শিশু নিহতের ঘটনায় আসামি গ্রেফতার

মোঃ আব্দুল মান্নান / ১৩০ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও বানানোর জন্য মাত্র ১০ টাকার বিনিময়ে সাত বছরের এক শিশুকে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিতে বলার অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি আব্দুল হাকিমকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। মামলাটি ফুলপুর থানার মামলা নং-৭, তারিখ ৫ এপ্রিল ২০২৫; ধারা-৩০৪, পেনাল কোড।

গ্রেফতার হওয়া আব্দুল হাকিম ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের পাতিলগাঁও গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আলী আজগরের ছেলে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৯ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে টিকটক ভিডিও তৈরির জন্য আব্দুল হাকিম সাত বছরের শিশু সৌরভ ক্ষত্রিয়কে ১০ টাকা দেওয়ার কথা বলে একটি পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিতে বলেন। হাকিমের কথামতো সৌরভ পুকুরে ঝাঁপ দিলে তার পায়ে লোহার তারকাটা বিধে গুরুতর আঘাত লাগে।
অভিযোগ রয়েছে, শিশুটি আহত হওয়ার বিষয়টি কাউকে জানাতে নিষেধ করেন আব্দুল হাকিম। পরবর্তীতে সৌরভের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০২৫ সালের ৪ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত শিশু সৌরভ ক্ষত্রিয়ের মা রানু ক্ষত্রিয় বাদী হয়ে ফুলপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে আব্দুল হাকিম পলাতক ছিলেন।
পুলিশ জানায়, দীর্ঘ সময় পলাতক থাকার পর মামলার আসামি আব্দুল হাকিমকে বৃহস্পতিবার দিবাগত রাতে এসআই ফিরোজের নেতৃত্বে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। পরে শুক্রবার দুপুর সাড় ১২টার তাকে ময়মনসিংহে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
একটি শিশুর প্রাণহানির এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরির ক্ষেত্রে দায়িত্বশীলতা ও শিশুদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিনোদনের উদ্দেশ্যে তৈরি কোনো ভিডিও যেন কারও জীবনকে ঝুঁকির মুখে না ফেলে—এ বিষয়ে অভিভাবক, কনটেন্ট নির্মাতা এবং সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা