• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাজ্যের The Times পত্রিকায় ফুলপুরের ব্যারিস্টার রাশিদুল ইসলাম আপেলের নাম, বিভিন্ন মহলের অভিনন্দন চাঁদপুরে দুই বন্ধু এক সঙ্গে কবর খুঁড়তেন, একই দিনে মৃত্যু জমির সীমানা খুঁটি উপড়ে ফেলার অভিযোগে মারামারি, রাস্তা কর্তন, চাপা উত্তেজনা তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি থানায় অভিযোগ ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা

ফুলপুরে ডিভোর্সি মা’র বিরুদ্ধে বাবার নিকট থেকে মেয়েকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

Reporter Name / ১৪৮ Time View
Update : শনিবার, ১৫ জুন, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ডিভোর্সি মায়ের বিরুদ্ধে বাবার নিকট থেকে কন্যাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ শনিবার (১৫ জুন) বেলা সাড়ে ১২টার দিকে ময়মনসিংহের ফুলপুর বাসস্ট্যান্ডে থানা রোডের মাথায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ডিভোর্সি মা নাজমা বেগম (২৭) ও নাজমার ভাই আকবর আলীর (৩০) বিরুদ্ধে বাবা আবু রায়হান বাদি হয়ে ফুলপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়, ২০১৩ সনে ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের রামসোনা গ্রামের আশরাফ আলীর পুত্র আবু রায়হান (৩৪)-এর সাথে পারিবারিকভাবে বিয়ে হয় একই উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের গজন্দর গ্রামের কালু মিয়ার মেয়ে নাজমা বেগম (২৭)’র। ২০১৬ সনে আনিকা আক্তার মরিয়ম নামে তাদের সংসারে ফুটফুটে সুন্দর একটি কন্যা সন্তান জন্ম নেয়। আবু রায়হান ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। এ সুবাদে নাজমা বেগম তার উকিল বোনজামাই বড় পুটিয়া গ্রামের মাসাদুল ইসলাম আকন্দের সাথে পরকীয়া সম্পর্ক গড়ে তুলেন। পরবর্তীতে ২০২২ সনের ৩ এপ্রিল আবু রায়হানকে ডিভোর্স দিয়ে উকিল বোনজামাই মাসাদুলকে বিয়ে করেন। এরপর আবু রায়হান তার কন্যাসন্তান আনিকাকে তার কাছে নিয়ে আসেন এবং লালন পালন করছিলেন। ঈদুল আজহা উপলক্ষে আজ আবু রায়হান আনিকাকে নিয়ে ফুলপুরে ঈদের কেনাকাটা করতে আসলে থানা রোডের মাথায় ডিভোর্সি নাজমা ও তার ভাই আকবর আলীর সাথে দেখা হয়ে যায়। এসময় তারা দুজন মিলে জোরপূর্বক আনিকাকে তার বাবার নিকট থেকে ছিনিয়ে নেয়।

এ ব্যাপারে আবু রায়হান তার কন্যাকে ফিরে পেতে ফুলপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। জানতে চাইলে ফুলপুর থানার সেকেন্ড অফিসার এসআই মানিক বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে। মেয়েটিকে উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা