• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
Headline
পাচারের সময় ফুলপুরে ২০ বস্তা ডিএপি সার জব্দ টঙ্গীর ঘটনা, ন্যায়বিচার ও বাংলাদেশের ধর্মীয় অঙ্গন নিয়ে কিছু কথা — মালয়েশিয়া সফর থেকে মামুনুল হক লক্ষ্মীপুরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, তদন্ত কমিটি গঠনের আশ্বাস পুলিশের হঠাৎ ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী, উঠে এলো নানা সংকট ফুলপুরে আলহাজ্ব শামছুল হকের জানাজা সম্পন্ন সাংবাদিকদের দুঃসময়ে সাহসী কণ্ঠস্বর খায়রুল আলম রফিক ফুলপুরে আঞ্জুমান কবরস্থানে চিরনিদ্রায় শায়িত সাবেক ফুটবলার আনোয়ারুল করিম সোহেল ফুলপুরে জাতীয় দলের সাবেক ফুটবলার আনোয়ারুল করিম সোহেল আর নেই ফুলপুরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

তারাকান্দায় রাংসা নদীর ওপর কাঠের সাঁকো উদ্বোধন

Reporter Name / ১৫২ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

ময়মনসিংহের তারাকান্দায় দর্জিগাতি–বনপলাশিয়া সড়কে রাংসা নদীর ওপর নির্মিত কাঠের সাঁকোর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (৬ সেপ্টেম্বর) সাঁকোটি উদ্বোধন করেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক)-এর চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নাজমুস ছালেহীন, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাশিদ, গালাগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছিন আলী প্রমুখ।

স্থানীয়দের যাতায়াতের সুবিধার্থে রাংসা নদীর ওপর নির্মিত এ কাঠের সাঁকোটি দর্জিগাতি, বনপলাশিয়াসহ আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগের দুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে মউক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেন, রাংসা নদীর ওপর সাঁকোটি চালু হওয়ায় নদী পারাপার সহজ হওয়ার পাশাপাশি স্থানীয় মানুষের দৈনন্দিন যাতায়াত, কৃষিপণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যে গতি আসবে। তিনি আরও বলেন, স্থানীয়দের প্রত্যাশা অনুযায়ী ভবিষ্যতে এ সাঁকোটির স্থলে একটি টেকসই স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে, ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা