• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
Headline
পাচারের সময় ফুলপুরে ২০ বস্তা ডিএপি সার জব্দ টঙ্গীর ঘটনা, ন্যায়বিচার ও বাংলাদেশের ধর্মীয় অঙ্গন নিয়ে কিছু কথা — মালয়েশিয়া সফর থেকে মামুনুল হক লক্ষ্মীপুরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, তদন্ত কমিটি গঠনের আশ্বাস পুলিশের হঠাৎ ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী, উঠে এলো নানা সংকট ফুলপুরে আলহাজ্ব শামছুল হকের জানাজা সম্পন্ন সাংবাদিকদের দুঃসময়ে সাহসী কণ্ঠস্বর খায়রুল আলম রফিক ফুলপুরে আঞ্জুমান কবরস্থানে চিরনিদ্রায় শায়িত সাবেক ফুটবলার আনোয়ারুল করিম সোহেল ফুলপুরে জাতীয় দলের সাবেক ফুটবলার আনোয়ারুল করিম সোহেল আর নেই ফুলপুরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ফুলপুরে সার সংকটের আশঙ্কা নেই, বাজার ও মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ

মোঃ আব্দুল মান্নান / ১৭৮ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে সারের বর্তমান মজুদ, সরবরাহ ও বাজার পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন সার বিক্রয়কেন্দ্র ও বাজার ঘুরে তারা সার সরবরাহ ও মজুদের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন।
পরিদর্শনে নেতৃত্ব দেন ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ তৌফিক আহমদ খান। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ এনামুল হক, ফুলপুর উপজেলা কৃষি অফিসার নাদিয়া ফেরদৌসি, অতিরিক্ত কৃষি অফিসার হায়দার আলী প্রমুখ।
পরিদর্শনকালে কর্মকর্তারা বিভিন্ন ডিলার ও বিক্রয়কেন্দ্রে সারের মজুদ, সরবরাহ এবং কৃষকদের কাছে বিক্রয় কার্যক্রমের খোঁজ নেন। পাশাপাশি নির্ধারিত মূল্যে সার বিক্রি হচ্ছে কি না, সে বিষয়েও পর্যবেক্ষণ করা হয়।
কৃষি বিভাগ জানিয়েছে, বর্তমানে ফুলপুরে বিভিন্ন ধরনের সারের পর্যাপ্ত মজুদ ও সরবরাহ রয়েছে। ফলে সার নিয়ে সংকট বা ঘাটতির আশঙ্কা নেই। কৃষকদের প্রয়োজনের অতিরিক্ত সার কিনে মজুদ না করার আহ্বান জানিয়ে কৃষি কর্মকর্তারা বলেন, চাহিদা অনুযায়ী সার সংগ্রহ করলেই সবার জন্য পর্যাপ্ত সার নিশ্চিত করা সম্ভব হবে।
কৃষি বিভাগের কর্মকর্তারা আরও জানান, বাজারে সারের সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে বাজার ও ডিলার পর্যায়ের মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মজুদ কিংবা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কৃষি বিভাগের এমন নিয়মিত তদারকিকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষকরা। তাদের প্রত্যাশা, আমনসহ চলমান কৃষি মৌসুমে যাতে কৃষকদের সার পেতে কোনো ধরনের হয়রানি বা অতিরিক্ত দামের মুখে পড়তে না হয়, সে বিষয়ে প্রশাসন ও কৃষি বিভাগ কার্যকর নজরদারি অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা