• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
Headline
ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় ময়মনসিংহে মধ্য বাড়েরা মাদরাসা পরিদর্শন করলেন এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা ফুলপুরে বাংলাদেশ খেলাফত মজলিস নেতৃবৃন্দের সঙ্গে আফ্রিকান প্রতিনিধি দলের সাক্ষাৎ ও মতবিনিময় ফুলপুরে ১৩৫ দিনে হিফজ সম্পন্নকারী হাফেজ সাজিদুর রহমানকে সংবর্ধনা কিসমত নড়াইল মসজিদ ও প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম আর নেই ফুলপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নতুন কমিটি ঘোষণা ফুলপুর পৌরসভায় সর্বোচ্চ হোল্ডিং করদাতা ৯ ব্যক্তি-প্রতিষ্ঠাকে পুরষ্কার প্রদান ১৩৫ দিনে হিফজ সম্পন্ন করায় ফুলপুরের শিশু হাফেজ সাজিদকে বিভিন্ন মহলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুলপুরে সার সংকটের আশঙ্কা নেই, বাজার ও মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ

কওমিয়ানদের জন্য সুসংবাদ: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি-এইচএসসির বিশেষ সুযোগ

মোঃ আব্দুল মান্নান / ৫৫ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

কওমি ও আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার পথ আরও সুগম করতে বিশেষ ব্যবস্থাপনায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার সুযোগ চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)। এ লক্ষ্যে কওমি ও আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের শিক্ষাগত বাস্তবতা ও প্রয়োজন বিবেচনায় নিয়ে একটি বিশেষ প্রোগ্রাম চালুর প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রস্তাবিত এ উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় রূপরেখা প্রণয়নের লক্ষ্যে গতকাল ও আজ বিশেষজ্ঞ আলেমদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৈঠকে কওমি ও আলিয়া শিক্ষাব্যবস্থার বিভিন্ন দিক, শিক্ষার্থীদের বিদ্যমান শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষা পদ্ধতি এবং প্রস্তাবিত প্রোগ্রামের কাঠামো নিয়ে আলোচনা হয়।


বৈঠকে উপস্থিত ছিলেন মাওলানা মাহফুজুল হক (হাফি.), মাওলানা লিয়াকত আলী (হাফি.), মাওলানা ড. গোলাম রব্বানী (হাফি.), মাওলানা মুসলেহুদ্দীন রাজু (হাফি.) প্রমুখ বিশেষজ্ঞ আলেম।
সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে কওমি ও আলিয়া মাদরাসার বিপুলসংখ্যক শিক্ষার্থী প্রাতিষ্ঠানিক শিক্ষার স্বীকৃত ধারায় আরও সহজে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি তাদের উচ্চশিক্ষা ও কর্মজীবনের পথও সম্প্রসারিত হতে পারে।
তবে প্রস্তাবিত কার্যক্রমের পূর্ণাঙ্গ রূপরেখা, যোগ্যতা, পরীক্ষাপদ্ধতি ও বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পরই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
কওমি শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ প্রত্যাশা পূরণের সম্ভাবনা তৈরি হওয়ায় সংশ্লিষ্ট মহলে বিষয়টি ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। এখন সবার প্রত্যাশা—আলোচনা ও পরামর্শের ভিত্তিতে একটি বাস্তবসম্মত, গ্রহণযোগ্য ও শিক্ষার্থীবান্ধব কাঠামো দ্রুত চূড়ান্ত হবে।

* বাংলাদেশ খেলাফত মজলিস নামীয় ফেইসবুক আইডি থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা