• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
Headline
ফুলপুরে ৬ মাস ধরে সড়ক নির্মাণকাজ বন্ধ, এ ঘটনায় মহাসড়ক অবরোধ, প্রশাসকের আশ্বাসে প্রত্যাহার ফুলপুরে পৃথক অভিযানে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার হজের সফরে নির্বাচন নিয়ে আলোচনা, আজ সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ — স্মৃতিচারণ বদরুজ্জামান উজ্জ্বলের জুলাই শহীদ সাইফুল স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করলেন মউক চেয়ারম্যান মোতাহার ফুলপুরে মেরীগাই উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন তিন এজেন্ডা সামনে রেখে ফুলপুরে ইত্তেফাকুল উলামার বৈঠক অনুষ্ঠিত ফুলপুর পৌর এলাকায় উন্নয়ন কাজের অগ্রগতি তুলে ধরলেন পৌর প্রশাসক ফুলপুরে পুটিয়া এ.কে সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ১৫০ ফুট রাস্তা মেরামত ফুলপুরের বালিয়া ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি নির্বাচিত হলেন সাঈদ; ফুলপুর সাংবাদিকদের শুভেচ্ছা

ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ মাদরাসা নির্বাচিত মোমেনশাহী ডিএস কামিল মাদরাসা

মোঃ আব্দুল মান্নান / ৬৫ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

ময়মনসিংহের ঐতিহ্যবাহী মোমেনশাহী ডিএস কামিল মাদরাসা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রাতিষ্ঠানিক মূল্যায়নে ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) হিসেবে নির্বাচিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও অনন্য শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিচার-বিশ্লেষণ ও প্রাতিষ্ঠানিক মূল্যায়নে ১০০ নম্বরের মধ্যে ৯৩ নম্বর অর্জন করে মোমেনশাহী ডিএস কামিল মাদরাসা বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান লাভ করে।


পরে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন মাদরাসার অধ্যক্ষ ড. মো. ইদ্রিস খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন, এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, মহাপরিচালক প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, প্রো-ভিসি (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, ট্রেজারার শাহীনুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রতিষ্ঠানটির এ অর্জনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। স্থানীয় শিক্ষাবিদরা আশা প্রকাশ করছেন যে, এ স্বীকৃতি ভবিষ্যতে মাদরাসাটিকে শিক্ষা ও গবেষণায় আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা