• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
Headline
ফুলপুর থানার এএসআই তানিমুল ইসলাম জুলাইয়ের শ্রেষ্ঠ এএসআই ফুলপুরে ২০ পিস ইয়াবাসহ আটক ১ ‘রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে পেরেছি’ —আল্লামা মামুনুল হক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরীর সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ নবীর নকশার মধ্যেই শান্তি ও কামিয়াবি: ক্যাপ্টেন সালাহ উদ্দিন ফুলপুরে হিলফুল ফুজুল যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ফুলপুরে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ফুলপুরে মৎস্য কর্মকর্তার অভিযানে ১৪টি চায়না দুয়ারি জাল জব্দ ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে কাজ করছে ফুলপুর পৌরসভা সরকারকে এই আবেদন আমরা জানাই, হিজবুত তাওহীদমুক্ত বাংলাদেশটা চাই

ফুলপুরে গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন ইউএনও

মোঃ আব্দুল মান্নান / ৬০ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ময়মনসিংহের ফুলপুর উপজেলার গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ইউসুফ। মঙ্গলবার (২১ জুলাই) সকালে তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ইউএনও বিদ্যালয়ের সকালের অ্যাসেম্বলিতে উপস্থিত থেকে শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, মাদকের ভয়াবহতা, বাল্যবিবাহের কুফল, পিতামাতা ও শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন এবং নৈতিক মূল্যবোধ গড়ে তোলার বিষয়ে পরিচালিত উদ্বুদ্ধকরণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।


এ সময় তিনি বিদ্যালয়ের নবনির্মিত সাইকেল শেডের উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের আইসিটি প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। পরে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং আধুনিক শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন।


পরিদর্শন শেষে ইউএনও মোহাম্মদ ইউসুফ শিক্ষার্থীদের সুশিক্ষা, নৈতিকতা ও প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন এবং বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রমের ধারাবাহিক উন্নয়ন কামনা করেন।

এসময় একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্র ধর, প্রতিষ্ঠানের কার্যকরী কমিটির সভাপতি সানোয়ার হোসেন খান, শিক্ষক স্টাফ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা