ময়মনসিংহের ফুলপুরে অবিভক্ত ফুলপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রদল ও যুবদলনেতা মরহুম আব্দুল মতিন মতি’র ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৩ আগস্ট) বিকালে শোক র্যালি, স্মরণসভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি পৌর শহরের বালিয়া মোড় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর বাসস্ট্যান্ড এলাকায় আঞ্জুমান সুপার মার্কেটের সামনে এক স্মরণ সভায় মিলিত হয়। এতে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য ওয়াহেদুজ্জামান মিঠুনের সভাপতিত্বে ও যুবদল নেতা এ কে এম আরিফুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. সৈয়দ এনায়েত উর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন খান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমরান হাসান পল্লব, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজহারুল হক রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মহিবুল হক টুটুল, কারা নির্যাতিত নেতা এ কে এম সাদেক, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ইবনুল হাসান রুবেল, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান দূরন্ত, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল হক, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, শেখ ফরিদ, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোবারক শিকদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি আজিজুল ইসলাম, মানিক শিকদার, মাহমুদুল হাসান, পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুল হান্নান, সদস্য সচিব আশরাফুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি আশিকুল হক মানিক, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ, আনারুল, মোনায়েম, বাবুল, ফরহাদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এড. সৈয়দ এনায়েত উর রহমান বলেন, বিএনপি একটি বটবৃক্ষ সম। দুর্দিনে এর গোড়ায় পানি ঢেলেছিল কে? এটা আপনাকে মনে রাখতে হবে। এসময় সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আব্দুল মতিন মতি’র ভুয়সী প্রশংসা করে এই নেতা বলেন, মতি একজন আদর্শ নেতা ছিলেন। একনিষ্ঠভাবে তিনি তার দায়িত্ব পালন করে গেছেন। সমাপনী বক্তব্যে যুবদল নেতা ওয়াহেদুজ্জামান মিঠুন সভাপতির বক্তব্যে বলেন, মরহুম আব্দুল মতিন মতি ছিলেন ফুলপুর-তারাকান্দার গণমানুষের নেতা। মানুষের কল্যাণে তাঁর নিঃস্বার্থ ভালোবাসা, সততা, ত্যাগ ও জনসেবামূলক নেতৃত্ব আজও মানুষের হৃদয়ে অম্লান হয়ে আছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার কিছুদিন পর ২০১০ সালের ৩ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর অবদান আজও স্মরণ করেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। স্মরণ সভা শেষে তার রূহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে দলমত নির্বিশেষে সর্ব শ্রেণির মানুষ অংশ নেন।