• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
Headline
ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় ময়মনসিংহে মধ্য বাড়েরা মাদরাসা পরিদর্শন করলেন এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা ফুলপুরে বাংলাদেশ খেলাফত মজলিস নেতৃবৃন্দের সঙ্গে আফ্রিকান প্রতিনিধি দলের সাক্ষাৎ ও মতবিনিময় ফুলপুরে ১৩৫ দিনে হিফজ সম্পন্নকারী হাফেজ সাজিদুর রহমানকে সংবর্ধনা কিসমত নড়াইল মসজিদ ও প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম আর নেই ফুলপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নতুন কমিটি ঘোষণা ফুলপুর পৌরসভায় সর্বোচ্চ হোল্ডিং করদাতা ৯ ব্যক্তি-প্রতিষ্ঠাকে পুরষ্কার প্রদান ১৩৫ দিনে হিফজ সম্পন্ন করায় ফুলপুরের শিশু হাফেজ সাজিদকে বিভিন্ন মহলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুলপুরে সার সংকটের আশঙ্কা নেই, বাজার ও মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ

হালুয়াঘাটে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মাওলানা হুসাইন আহমাদকে প্রার্থী ঘোষণা করলো বিকেএম

মোঃ আব্দুল মান্নান / ৩৯ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

ময়মনসিংহের হালুয়াঘাটে বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা শাখার মাসিক নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে শাইখুল হাদীস হযরত মাওলানা হুসাইন আহমাদের নাম ঘোষণা করা হয়।
রবিবার (৩০ আগস্ট) বিকেল ৩টায় হালুয়াঘাট উত্তর বাজারে অবস্থিত মারকাজুল হুফফাজ মাদরাসায় বাংলাদেশ খেলাফত মজলিস হালুয়াঘাট উপজেলা শাখার মাসিক নির্বাহী কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক কার্যক্রম, নির্বাচনী প্রস্তুতি ও করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। পরে আসন্ন হালুয়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি ও শাইখুল হাদীস হযরত মাওলানা হুসাইন আহমাদকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
দলীয় প্রার্থী হিসেবে মাওলানা হুসাইন আহমাদের নাম ঘোষণার পর নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তারা তার প্রার্থিতা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বাংলাদেশ খেলাফত মজলিস হালুয়াঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলাম আকন্দ ও বিভিন্ন ইউনিয়নের সভাপতি সম্পাদকসহ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা