• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
Headline
পাচারের সময় ফুলপুরে ২০ বস্তা ডিএপি সার জব্দ টঙ্গীর ঘটনা, ন্যায়বিচার ও বাংলাদেশের ধর্মীয় অঙ্গন নিয়ে কিছু কথা — মালয়েশিয়া সফর থেকে মামুনুল হক লক্ষ্মীপুরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, তদন্ত কমিটি গঠনের আশ্বাস পুলিশের হঠাৎ ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী, উঠে এলো নানা সংকট ফুলপুরে আলহাজ্ব শামছুল হকের জানাজা সম্পন্ন সাংবাদিকদের দুঃসময়ে সাহসী কণ্ঠস্বর খায়রুল আলম রফিক ফুলপুরে আঞ্জুমান কবরস্থানে চিরনিদ্রায় শায়িত সাবেক ফুটবলার আনোয়ারুল করিম সোহেল ফুলপুরে জাতীয় দলের সাবেক ফুটবলার আনোয়ারুল করিম সোহেল আর নেই ফুলপুরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ফুলপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নতুন কমিটি ঘোষণা

মোঃ আব্দুল মান্নান / ১৪৬ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ উত্তর জেলা শাখার আওতাধীন ফুলপুর উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে মাস্টার রুহুল আমীনকে সভাপতি ও মোহাম্মদ মোবারক হুসাইনকে  সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সম্প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলপুর উপজেলা শাখার দলীয় কার্যালয়ে আয়োজিত উপজেলা সম্মেলনে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ উত্তর জেলা শাখার সভাপতি মুফতি গোলাম মাওলা ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা উত্তর শাখার সহ-সভাপতি পীরে কামেল মাওলানা আইয়্যুব আলী নূরানী।
ফুলপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মৌলভী শরীফুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক আজাদী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা এ কে এম জালালুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হকসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।
সম্মেলনে বক্তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা