• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
Headline
ফুলপুর থানার এএসআই তানিমুল ইসলাম জুলাইয়ের শ্রেষ্ঠ এএসআই ফুলপুরে ২০ পিস ইয়াবাসহ আটক ১ ‘রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে পেরেছি’ —আল্লামা মামুনুল হক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরীর সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ নবীর নকশার মধ্যেই শান্তি ও কামিয়াবি: ক্যাপ্টেন সালাহ উদ্দিন ফুলপুরে হিলফুল ফুজুল যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ফুলপুরে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ফুলপুরে মৎস্য কর্মকর্তার অভিযানে ১৪টি চায়না দুয়ারি জাল জব্দ ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে কাজ করছে ফুলপুর পৌরসভা সরকারকে এই আবেদন আমরা জানাই, হিজবুত তাওহীদমুক্ত বাংলাদেশটা চাই

ফুলপুরে ‘জামায়াত-শিবিরের অপপ্রচারের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

মোঃ আব্দুল মান্নান / ৭০ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে ‘জামায়াত-শিবিরের অপপ্রচারের’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

শনিবার (১ আগস্ট) রাতে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা সদরের গোলচত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় মিছিল থেকে ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’ এবং ‘একাত্তরের রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, যুগ্ম আহ্বায়ক একেএম সিরাজুল হক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ হাবিবুর রহমান ও মোহাম্মদ এনামুল হক বাবুল, জেলা বিএনপির নেতা একেএম আজহারুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খান, বিএনপি নেতা দেলোয়ার আহামেদ, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. রুবেল এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক উমর ফারুক সরকারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

* তথ্য ও ছবি অনলাইন থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা